Wednesday, March 25, 2026

বায়রনের মত সবাই তৃণমূলে আসবে: আদালতে ঢোকার আগে ফের দলের প্রতি আস্থা পার্থর

Date:

Share post:

দল তাঁকে ছেটে ফেললেও মনে প্রাণে আজও তৃণমূল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। তাই আদালতে যাতায়াতের পথে সুযোগ পেলেই সংবাদমাধ্যমের সামনে দলের হয়ে ব্যাটন ধরেন বহিষ্কৃত জেলবন্দী এই নেতা। মঙ্গলবারও তার ব্যতিক্রম হলো না। সদ্য তৃণমূলে(TMC) যোগ দেওয়া বায়রন বিশ্বাস প্রসঙ্গে পার্থ বললেন, “সবাই তৃণমূলে চলে আসবে।” যদিও অর্পিতা মুখোপাধ্যায়(Arpita Mukherjee) প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে মুখে কুলুপ আঁটেন তিনি।

মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ৭ জনকে আলিপুর আদালতে তোলা হয়। সকাল ১১ টা নাগাদ আলিপুর আদালতে ঢোকেন পার্থ। সেই সময় সংবাদ মাধ্যমের তরফে তাঁকে প্রশ্ন করা হয়, “সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস তৃণমূলে যোগ দিয়েছেন। এবিষয়ে কী বলবেন?” উত্তরে তিনি বলেন, “সবাই তৃণমূলে চলে আসবে।” যদিও অর্পিতা মুখোপাধ্যায় সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে তার কোনও জবাব দেননি পার্থ চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, দল তাকে ছেঁটে ফেললেও সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বার বার দলের হয়ে ব্যাট করতে দেখা গিয়েছে পার্থকে। কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচির প্রশংসা, তো কখনো দলের জয়ে শুভেচ্ছা বার্তা। সব মিলিয়ে দল তার সঙ্গে দূরত্ব যত বাড়াচ্ছে তিনি ততই দলের প্রতি আস্থা প্রকাশ করে চলেছেন। তিনি যে আজও দলের একনিষ্ঠ কর্মী প্রতি পদে সেকথা প্রমাণ করার মরিয়া চেষ্টা করে চলেছেন পার্থ।

 

Related articles

গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিস্তারিত কী আছে বুধবারও তার জবাব দিতে পারল না নির্বাচন কমিশন। যাচাই প্রক্রিয়ার...

হ্যাকিং না বজ্জাতি? ‘দুই ভাই’ শুধু চক্রান্ত করে, নকশালবাড়ি থেকে কমিশন-বিজেপিকে তোপ মমতার 

ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে নকশালবাড়ির সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...