Wednesday, March 25, 2026

ব্রিকস সম্মেলনে চিনের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা জয়শংকরের

Date:

Share post:

ব্রিকস(BRICS) সম্মেলনে যোগ দিচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর(S Jaishankar)। দক্ষিণ আফ্রিকায় বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা এই সম্মেলনের ফাঁকেই চিনের(China) বিদেশ মন্ত্রী কিন গ্যাং-এর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতের বিদেশ মন্ত্রী। পাশাপাশি রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করার কথা তাঁর।

গত ডিসেম্বর মাসেই চিনের বিদেশ মন্ত্রীর দায়িত্বে পেয়েছেন কিং গ্যাং। তারপর থেকে এখনও পর্যন্ত তাঁর সঙ্গে দুটি পার্শ্ববৈঠক হয়েছে জয়শংকরের। সবকিছু ঠিকঠাক থাকলে তৃতীয়বারের জন্য চিনের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতের বিদেশ মন্ত্রী। উল্লেখ্য, কয়েকদিন আগেই নাম না করে চিনকে বিঁধেছিলেন জয়শংকর। তিনি জানিয়ে দেন, যখন কোনও দেশ আইনি বাধ্যবাধকতাকে অসম্মান করে অথবা দীর্ঘকালীন চুক্তি লঙ্ঘন করে তখন তাদের বিশ্বাসযোগ্যতা তুমুলভাবে ধাক্কা খায়। কোনও দেশের নাম না করলেও তিনি যে বেজিংকেই তোপ দেগেছেন তা পরিষ্কার। এই পরিস্থিতির মাঝে চিনের বিদেশ মন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রীর এই বৈঠক যে তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, আগামী ১ ও ২ জুন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে হতে চলেছে ব্রিকস সম্মেলন। এখানে অংশগ্রহণকারী দেশ হিসেবে বৈঠক করবে ভারত, চিন (China), ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, রাশিয়ার বিদেশমন্ত্রীরা। সেই বৈঠকের সময়ই পার্শ্ববৈঠকে বসতে পারে ভারত-চিন ও ভারত-রাশিয়া।

Related articles

মিলবে না LPG সিলিন্ডার! নয়া নির্দেশিকা কেন্দ্রের

জ্বালানি সংকটের জেরে কেন্দ্রের নতুন নীতিতে বাড়ছে বিতর্ক। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশিকা দিয়ে জারি করা হয়েছে যেসব এলাকায়...

Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

আমেরিকার লোকগান Hundred Miles-এর সুরে মুক্তি পেল ‘৫০০ মাইল’। 'বাংলা গানের দল ও আরও কয়েকজন দলের' নতুন গান...

ভোটের আগেই দল বদল করবেন? টিকিট না পেয়েই বেসুরো মনোজ

২০২১ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জিতেছিলেন, মন্ত্রীও হয়েছিলেন। পাঁচ বছর পর শিবপুর বা অন্য কোনও আসনেই তৃণমূলের(TMC)...

মিডিয়াকেও ভয়! MCC-র নিয়মের সঙ্গে সংবাদ মাধ্যমের উপরও কমিশনের নিষেধাজ্ঞা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি ছাড়া কমিশনের দফতরের দ্বিতীয় তলাতেও ঢুকতে পারবেন না সাংবাদিকরা। চরম গোপণীয়তার নিদর্শন রেখে...