Monday, June 22, 2026

“স্যার বি*চারটা তাড়াতাড়ি করুন, মৃ*ত্যুর আগে দেখে যেতে চাই”, আদালতে কাতর আর্জি পার্থর

Date:

Share post:

প্রায় ১০ মাস অতিক্রান্ত। নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ, মঙ্গবার আদালত কক্ষে দাঁড়িয়ে জেলের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। বিচারকের কাছে তাঁর কাতর আর্তি, “মরে গেলে আর বিচার কী করবেন”!

এদিন এজলাসে নিজের স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন পার্থ। বিচারকের উদ্দেশ্যে হাতজোড় করে বলেন, “আমি একটা কথা বলতে চাই। জেল সুপার একটি হাসপাতালকে লিখে দিচ্ছে। কিন্তু হাসপাতাল ১০ দিন পর রিপোর্ট ব্যাক করছে। অর্থ্যাৎ, একজন আক্রান্ত হবে আর তার ১০দিন পর এসে চিকিৎসকরা দেখবেন। দেখুন একটু।” প্রত্যুত্তরে বিচারক বলেন, “আমি দেখছি ব্যাপারটা। আপনি তো এই প্রথম আবেদন জানালেন।”

এদিন বিচারককে পার্থ আরও বলেন, “মরে গেলে আর বিচার করবেন কী। তিনশো দিন হয়ে গেল স্যার। আর বিচার চাই না। আপনি আমার চিকিৎসার ব্যবস্থা করুন। বিচার কী হচ্ছে বুঝে গেছি। ৩০০ দিন হয়ে গেল। আমি ৫ বার বিধায়ক হয়েছি। সুস্থ জীবন পেলাম না। স্যার বিচারটা তাড়াতাড়ি করুন। মরার আগে যেন দেখে যেতে পারি।”

আদালতে দাঁড়িয়ে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তাঁর জামিনের আবেদন করেন। তিনি বলেন, বিনা বিচারে আটকে রাখার হয়েছে। তিনি অসুস্থ। তাঁর পা ফুলছে। তার উপযুক্ত চিকিৎসা করা হোক। অসুস্থ মানুষ। দীর্ঘ সময় ধরে তদন্ত হচ্ছে। বিনা বিচারে রয়েছেন।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...