Tuesday, March 31, 2026

মহাকাল মন্দিরের মূর্তি ভেঙে কেলে*ঙ্কারি, দুর্নী*তির দো*ষারোপে কংগ্রেস-বিজেপি!

Date:

Share post:

বিজেপি (BJP) শাসিত রাজ্যে দোষারোপের রাজনীতি হাত বনাম পদ্মের। প্রাকৃতিক দুর্যোগে বজ্রপাতে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জয়নীর মহাকাল মন্দির (Mahakaleswar Temple)চত্বরের ‘সপ্ত ঋষি’র স্ট্যাচু ভেঙে পড়ার পর থেকেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কীভাবে ওই স্ট্যাচুগুলি ভাঙল, প্রশ্ন তুলে শ্রী মহাকাল লোক প্রজেক্টের দিকে আঙুল তুলেছে কংগ্রেস (Congress)। ইতিমধ্যেই তাঁদের তরফ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এরপরই কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে শাসক দল বিজেপি (BJP)।

রবিবার রাতের প্রবল ঝোড়ো হাওয়ায় মহাকাল লোক করিডর প্রকল্পের মন্দিরের মোট ছ’টি মূর্তি ভেঙে গিয়েছে বলে খবর। উল্লেখ্য গত বছর অক্টোবর মাসে মহাকাল লোক করিডর প্রকল্পের প্রথম দফার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই সম্পূর্ণ প্রকল্পের জন্য ৮৫৬ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। কেবলমাত্র প্রথম দফায় ৩৫১ কোটি টাকা খরচ হয়েছে বলে খবর। তাহলে কি এখানেও দুর্নীতি, প্রশ্ন তুলে বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস। মূর্তি ভাঙার পরেই প্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথ (Kamalnath)গেরুয়া শিবিরকে কটাক্ষ করে টুইট করেন, “কংগ্রেস সরকার যখন মহাকাল মন্দির চত্বরে করিডর তৈরির সিদ্ধান্ত নিয়েছিল, তখন ভাবেনি যে পরবর্তী সরকার বিষয়টি নিয়ে জঘন্য দুর্নীতি করবে।” এর উত্তরে কংগ্রেসের বিরুদ্ধে অযথা রাজনীতি করার অভিযোগ বিজেপির। গোটা ঘটনায় সাফাই দিয়ে রাজ্যের অর্থমন্ত্রী জগদীশ দেবদা (Jagdish Devda) দুর্নীতির বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তাঁর অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে রাজনীতি করছে কংগ্রেস।

 

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...