Wednesday, June 24, 2026

মিলে গেল কলকাতা লিগের প্রিমিয়ার ‘এ’ ও ‘বি’ ডিভিশন, DHFC-এর প্রতিপক্ষ এবার তিন প্রধান

Date:

Share post:

মিলে গেল কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ারের ‘এ’ ও ‘বি’ ডিভিশন। মঙ্গলবার আইএফএ-র লিগ কমিটির সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে, আসন্ন মরশুমে প্রিমিয়ার ‘এ’ ও ‘বি’ মিশিয়ে একটিই লিগ আয়োজন করা হবে। এর ফলে মোট ২৬টি দলকে নিয়ে হবে এবারের কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ। এবার প্রিমিয়ার ‘বি’ ডিভিশনে খেলার কথা ছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি-র। দুই ডিভিশন মিশে যাওয়ায় নতুন মরশুমে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের বিরুদ্ধেও খেলার সুযোগ পেতে চলেছে ডায়মন্ড হারবার।

শুরু থেকেই প্রিমিয়ার ‘এ’ ও ‘বি’ মিশে যাওয়ার পক্ষে ছিল ডায়মন্ড হারবার। তাই আগেভাগেই শক্তিশালী দল গঠনের লক্ষ্যে নেমেছিল তারা। ক্লাব সচিব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলেন, “লিগে এবার বিদেশি খেলবে না। বিদেশিরাই তো পার্থক্য গড়ে দেয়। স্বদেশিদের কাছে এবার নিজেদের প্রমাণ করার মঞ্চ। তাই মোহনবাগান, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে হবে বলে আমরা চিন্তিত নই। বরং লিগ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই আমরা মাঠে নামব। আমরা এবার ভাল দল গড়েছি। ভারতীয় মানের বেশ কিছু ভাল ফুটবলার আমরা নিয়েছি। আরও কয়েকজন নজরে রয়েছে। কিবু ভিকুনার কোচিংয়ে খুব ভাল অনুশীলন হচ্ছে। ডায়মন্ড হারবার কিন্তু চমক দিতে তৈরি।”

লিগের ফর্ম‍্যাট এখনও ঠিক হয়নি। তবে আইএফএ সূত্রে খবর, ২৬ দলকে নিয়ে মোট দু’টি গ্রুপ হবে। ১৩টি দল থাকবে একটি গ্রুপে। দুই গ্রুপের সেরা তিনটি করে দল নিয়ে হবে সুপার সিক্স রাউন্ড। আর নিচের দিকের ছ’টি দলকে নিয়ে হবে রেলিগেশন বা অবনমনের লড়াই। কেন এবার প্রিমিয়ার ‘এ’ ও ‘বি’ ডিভিশনকে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত হল? এই নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বললেন, “প্রথমত এবার বিদেশিহীন ঘরোয়া লিগ। দ্বিতীয়ত, সন্তোষ ট্রফিতে ব্যর্থতা নিয়ে যে পরামর্শদাতা কমিটি আমরা গড়েছিলাম, সেখানে প্রস্তাব দেওয়া হয়, দলগুলো যাতে অন্তত ২০টি করে ম্যাচ খেলতে পারে। প্রিমিয়ার ‘এ’ ও ‘বি’ মিশে যাওয়ায় সেই লক্ষ্য আমরা পূরণ করতে পারব।”

আরও পড়ুন:আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে কুম্বলে-হরভজন


 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...