Tuesday, June 23, 2026

তদন্তে অসহযোগিতার অভিযোগ, ইডির হাতে গ্রে.ফতার সুজয়কৃষ্ণ ভদ্র

Date:

Share post:

তদন্তে অসহযোগিতার অভিযোগে এবার ইডির হাতে গ্রেফতার হলেন সুজয়কৃষ্ণ ভদ্র। মঙ্গলবার তাঁকে প্রায় ১২ ঘণ্টা ধরে ইডির দফতরে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর উত্তরে গোয়েন্দা আধিকারিকরা সন্তুষ্ট হননি বলেই সূত্রের খবর।

জানা গিয়েছে এদিন সকাল ১১ টা থেকে ৪-৫ দফায় জিজ্ঞাসাবাদ করা হয় সুজয়কৃষ্ণকে। রাত ১১ টার কিছু আগে তাঁকে গ্রেফতার করা হয়। গত সপ্তাহেই তাঁকে ডেকে পাঠানোর চিঠি দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে সুজয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযান চলে তাঁর দফতরেও। ইডি সূত্রে জানা গিয়েছিল, বেশ কিছু নথিও মেলে সেই তল্লাশি অভিযান থেকে।

প্রসঙ্গত রাজ্য নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একের পর এক অভিযুক্তদের গ্রেফতার করেছে ইডি। তদন্তে একাধিক অভিযুক্তের মুখে উঠে আসে  সুজয়ের নাম। তাপস মণ্ডল দাবি করেছিলেন, কুন্তল ঘোষের মুখে তিনি ওই নাম শুনেছিলেন। তবে প্রথম বার গোপাল দলপতি সুজয়ের নাম করেছিলেন। তাঁর দাবি ছিল, কুন্তল ঘোষ বার বার উল্লেখ্য ব্যক্তির কাছে টাকা পাঠানোর কথা বলেছিলেন।

আরও পড়ুন- বিত.র্কের পর দেবের সঙ্গে ফের পরাণই! ‘প্রধান’-এর মুখ্য চরিত্রে ‘টনিক’ জুটির কামব্যাক

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...