Thursday, March 26, 2026

স্কুল খোলা নিয়ে বড় ঘোষণা শিক্ষা দফতরের, কবে থেকে ক্লাস শুরু প্রাথমিক-মাধ্যমিককে

Date:

Share post:

আগামী সোমবার থেকেই খুলছে রাজ্যে সরকারি স্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। প্রাথমিক স্কুল খুলবে ৭ জুন থেকে। মঙ্গলবার, মধ্য শিক্ষা পর্ষদের (Madhya Shiksha Parshad) চিঠির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত জানাল শিক্ষা দফতর।

২৪ মে থেকে সরকারি স্কুলগুলিতে ছুটি (Vacation) পড়ার কথা ছিল। কিন্তু তীব্র দহনের জেরে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে ২ মে থেকে স্কুলে গরমের ছুটি শুরু হয়েছিল। সেই সময় সরকারি নির্দেশিকায় বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধই থাকবে। এদিকে, পর্ষদের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গরমের ছুটি শেষ হওয়ার কথা আগামী ৪ জুন। এবার ৫ তারিখ থেকে স্কুল খুলবে কি না, সে বিষয়ে শিক্ষা দফতরের মতামত জানতে চায় পর্ষদ। কারণ, পর্ষদের কাছে স্কুল খোলার তারিখ জানতে চাইছে স্কুল কর্তৃপক্ষ। মাঝে কদিন বৃষ্টি হলেও, আপাতত সেই সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে সোমবার থেকে সরকারি স্কুল খুলবে কি না তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছিল। এদিন, শিক্ষা দফতর জানিয়ে দিল সোমবার থেকেই ধাপে ধাপে খুলবে স্কুল।

আরও পড়ুন- পাটনায় বিরোধী জোটের বৈঠকে থাকবেন: জানিয়ে দিলেন মমতা, কটাক্ষ জয়রাম রমেশকে

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...