Thursday, February 19, 2026

মহারাষ্ট্রে ‘পাওয়ার ফাইট’! নয়া সংসদ ভবনকে ঘিরে দুই মেরুতে শরদ-অজিত

Date:

Share post:

একদিকে নয়া সংসদ ভবনকে কেন্দ্র করে মোদির স্বেচ্ছাচারী মানসিকতার তীব্র নিন্দা করেছেন এনসিপি(NCP) প্রধান শরদ পাওয়ার(Sharad Pawar)। অন্যদিকে এই সংসদ ভবনের ভূয়ষী প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল ভাইপো অজিত পাওয়ারকে(Ajit Pawar)। ফলে নয়া সংসদ ভবনকে ঘিরে পাওয়ার বনাম পাওয়ার ফাইট নজরে এলো মহারাষ্ট্র(Maharashtra) রাজনীতিতে।

গত রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এই সংসদ ভবন উদ্বোধনকে গণতন্ত্রের পরিহাস উল্লেখ করে তা বয়কট করে ২০টি রাজনৈতিক দল‌। এই ইস্যুতে গতকাল এনসিপি প্রধান শরদ পাওয়ার টুইটারে লেখেন, “অনুষ্ঠান দেখলাম। আমি খুশি যে উপস্থিত ছিলাম না। ওখানে যা ঘটেছে তা দেখে চিন্তিত। আমরা কি দেশকে পিছিয়ে দিচ্ছি? এই অনুষ্ঠান কি শুধুমাত্র কয়েক জন মানুষের?” তবে একদিকে যখন মোদি সরকারের স্বেচ্ছাচারিতার বিরোধিতায় সরব হয়েছেন পাওয়ার ঠিক সেই সময় ভিন্নমত পোষণ করতে দেখা গেল ভাইপো অজিত পাওয়ারকে।

কার্যত কাকার বিরোধিতা করে মোদি সরকারের পাশে দাঁড়িয়ে অজিত পাওয়ার বলেন, “দেশের জনসংখ্যা ১৩৫ কোটি ছাড়িয়েছে। ফলে স্বাভাবিকভাবেই জনপ্রতিনিধিদের সংখ্যাও বাড়বে। তাই নতুন সংসদ ভবন সময়ের দাবি। করোনা কালেও রেকর্ড সময়ে এই নির্মাণ কাজ শেয হয়েছে। এখন সবার উচিত নতুন ভবনে সংবিধান মেনে কাজ করা এবং সাধারণ মানুষের সমস্যার সমাধান করা। এখানে সবারই অংশ নেওয়া উচিত।” তার এহেন মন্তব্যে মহারাষ্ট্র রাজনীতিতে নতুন করে জলঘোলা হতে শুরু করেছে। কারণ এমনিতে বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অজিত পাওয়ার। ২০১৯ -এ দেবেন্দ্র ফড়নবীসের মন্ত্রীসভার সদস্যও ছিলেন তিনি। যদিও উপমুখ্যমন্ত্রীর সেই পদে মাত্র তিনদিন থাকতে সক্ষম হয়েছিলেন অজিত। বর্তমান সময়ে জাতীয় রাজনীতিতে এদিকে বিরোধীরা যখন ঐক্যবদ্ধ হতে শুরু করেছে, ঠিক তখন শরদ পাওয়ারের ভাইপোর এহেন মন্তব্য মহারাষ্ট্র রাজনীতিতে নতুন করে জলঘোলা হতে শুরু করল।

spot_img

Related articles

আবার! রামকৃষ্ণ-সম্বোধনে বাঙালি মনীষীদের প্রতি প্রধানমন্ত্রীর অশ্রদ্ধায় কটাক্ষ মুখ্যমন্ত্রীর

আরও একবার সেই প্রধানমন্ত্রী। আরও একবার অপমানিত বাঙালি মনীষীরা। শ্রীরামকৃষ্ণকে ‘স্বামী’ সম্বোধনে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

শ্রীরামকৃষ্ণের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর: তুলে ধরলেন রাজ্যের শ্রদ্ধার সম্ভার

সর্বধর্ম সমন্বয়- এটাই বাংলার পরিচয়। ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অমৃতবাণী ও সর্বধর্ম...

‘স্বামী রামকৃষ্ণ’! জন্মতিথিতে নাম ভুল মোদির: বারবার বাঙালি মনীষীদের নাম বিকৃতিতে সংশোধনের দাবি তৃণমূলের

বারবার বাঙালি-প্রেমী প্রমাণের মরিয়া চেষ্টা গোবলয়ের বিজেপি নেতাদের। আদতে তাঁরা যে বাংলার সংস্কৃতি থেকে কতটা দূরে বারবার তার...

বিধানসভায় প্রার্থী হচ্ছেন স্ত্রী রিঙ্কু! সম্মতি দিলীপের

রাজ্যজুড়ে প্রার্থীর খোঁজ শুরু করেছে বিজেপি। কেন্দ্রীয় কমিটির কাছে তালিকা পাঠানোর প্রক্রিয়া চলছে। সবটাই পাস হবে কেন্দ্রীয় কমিটির...