Wednesday, June 24, 2026

কুনোর জঙ্গলে চিতার মৃ*ত্যু মি*ছিল, কারণ জানতে আফ্রিকায় দল পাঠাবে কেন্দ্র

Date:

Share post:

আফ্রিকা থেকে ভারতে আনা ৬টি চিতার মৃত্যু হয়েছে ইতিমধ্যে। কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, এই চিতার দেখভালের কাজে নিযুক্ত কয়েক জন আধিকারিকদের আফ্রিকায় পাঠানোর ভাবনাচিন্তা চলছে। আফ্রিকায় শিক্ষামূলক ভ্রমণে যাবেন তাঁরা। কী ভাবে চিতার দেখাশোনা করতে হয়, কেন এত চিতার মৃত্যু হচ্ছে, সেই সম্পর্কেই বিস্তারিত জানবেন সেখানকার বিশেষজ্ঞদের থেকে।

সোমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সঙ্গে দেখা করেন ভূপেন্দ্র। সেখানেই বনমন্ত্রী জানান, আগামী ৬ জুন তিনি কুনো জাতীয় উদ্যানে যাবেন। সেখানে রাখা চিতাগুলিকে পরিদর্শন করবেন। চিতাদের সুরক্ষার্থে অর্থনৈতিক এবং অন্যান্য যাবতীয় সাহায্য করবে কেন্দ্র, আশ্বাস দেন মন্ত্রী। তিনি জানান, ভারতে চিতার সংরক্ষণ এবং সংখ্যাবৃদ্ধির দিকেও নজর দিচ্ছে সরকার।
প্রসঙ্গত, নামিবিয়া থেকে গত বছর সেপ্টেম্বরে স্ত্রী, পুরুষ মিলিয়ে ৮টি চিতা ভারতে নিয়ে আসা হয়েছিল। কুনোর উদ্যানে সেই চিতাদের খাঁচামুক্ত করেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী। তার পর চলতি বছর ফেব্রুয়ারি মাসে আরও ১২টি চিতা ভারতে আনা হয় দক্ষিণ আফ্রিকা থেকে। তার পর মার্চ থেকেই শুরু হয় মৃত্যুমিছিল।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...