Sunday, June 14, 2026

বুধবারেও জা.মিন পেলেন না শান্তিপ্রসাদ সিনহা!

Date:

Share post:

একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় (Recruitment Scam)আজ বুধবার আলিপুর আদালতে (Alipore Court) পেশ করা হল স্কুল সার্ভিস কমিশনের (SSC) উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহাকে (Shantiprasad Sinha। তাঁর আইনজীবীর তরফে জামিনের আবেদন করা হলেও তা নাকচ করে দেন বিচারক। আদালত সূত্রে খবর এস পি সিনহার আইনজীবীরা আদালতে জানান যে তদন্ত সঠিক গতিতে এগোচ্ছে কিনা তা স্পষ্ট নয়। তাই এভাবে দিনের পর দিন কাউকে আটকে রাখা যায় না। এরপর পালটা জামিনের বিরোধিতা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর আইনজীবীরা।

এসএসসি দুর্নীতি মামলায় সিবিআইয়ের তরফে প্রথম গ্রেফতার করা হয় শান্তিপ্রসাদ সিনহাকে। শিক্ষক, অশিক্ষক কর্মী এবং সহকারী শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় বারবার শান্তিপ্রসাদের নাম উঠেছে।নবম দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলাতেও তাঁকে কাঠগড়ায় তুলেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পরে গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলাতেও শান্তিপ্রসাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। শান্তিপ্রসাদ সিবিআইয়ের জেরা এড়ানোর জন্য ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি, শেষপর্যন্ত গ্রেফতার হতে হয় তাঁকে। আগামী ৯ জুন পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

 

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...