Friday, June 26, 2026

প্রসঙ্গ-সুজয়কৃষ্ণের গ্রে*ফতারি: ঘোলাজলে মাছ ধরতে নেমে বিরোধীদের পরিকল্পিত কু*ৎসা

Date:

Share post:

ইডির ম্যারাথন জেরার পর গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র। মিডিয়ার দৌলতে যিনি “কালীঘাটের কাকু” বলে পরিচিত।আর তাঁর গ্রেফতারির পরই রাজনৈতিক মহলে তরজা তুঙ্গে। ঘোলাজলে মাছ ধরতে নেমে বিরোধীরা সুজয়কৃষ্ণের সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের নাম জড়িয়ে কুৎসায় নেমে পড়েছে।

পাল্টা চক্রান্তের তত্ত্ব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। বায়রন বিশ্বাসের তৃণমূলে যোগদানের পর নজর ঘোরাতেই বিরোধীরা এমনটা করছেন বলে দাবি কুণালের।

সরাসরি নাম না নিলেও একটি টুইটে সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেফতারির পিছনে বড়সড় চক্রান্তের দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি টুইটে লেখেন, “বায়রন তৃণমূলে যোগ দেওয়ায় কংগ্রেস, সিপিএম, বিজেপি জোট ধাক্কা খেয়েছিল। সেই রাগে এবং নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে দিনভর নাটকের পর রাতের উপসংহার নয় তো? তিন দলের উল্লাস দেখে সেটাই তো মনে হচ্ছে।” একই দাবি করেছেন তৃণমূলের অন্যান্য নেতারাও।

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...