অ.শান্ত মণিপুর শান্ত না হলে এবার পদক ফেরানোর হুমকি ক্রীড়াবিদদের

Date:

Share post:

দিল্লিতে যখন কুস্তিগিরদের প্রতিবাদ-বিক্ষোভ সামলাতে হিমশিম অবস্থা নরেন্দ্র মোদি সরকারের, ঠিক তখনই জাতিদাঙ্গায় আশান্ত মণিপুর ইস্যুতে কেন্দ্রের চাপ বাড়ালেন ওই রাজ্যের নামী ক্রীড়াবিদরা। জাতি সংঘর্ষে অগ্নিগর্ভ মণিপুরে অবিলম্বে শান্তি ফেরাতে হবে, এমনই দাবি জানিয়ে সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন ১১ ক্রীড়াবিদ। চিঠিতে বলা হয়েছে, কুকি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান বন্ধ (এসওও) করা নিয়ে সরকার যে চুক্তি করেছে, তা বাতিল করতে হবে। এতেই রাজ্যের ঐক্য এবং শান্তি ফিরবে। মেইতেইরা যাতে পাহাড় এবং সমতলে বসবাস করতে পারেন, সেই ব্যবস্থাও অবিলম্বে গ্রহণ করা হোক।

আরও পড়ুন:হিংসা কবলিত মণিপুরে সংঘর্ষে নিহত পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা

এখানেই শেষ নয়, একইসঙ্গে অমিত শাহকে হুঁশিয়ারির সুরে মণিপুরের ক্রীড়াবিদরা বলেছেন, “রাজ্যের অক্ষুণ্ণতা যদি বজায় না থাকে, তবে সব পদক ফিরিয়ে দেব।” এই চিঠিতে স্বাক্ষর করেছেন ওলিম্পিক গেমসে পদকজয়ী ভারোত্তলক মীরাবাঈ চানু, পদ্ম পুরস্কারজয়ী ভারোত্তলক কুঞ্জরানি দেবী, মহিলা ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বেমবেম দেবী এবং বক্সার এল সরিতা দেবী।

এ প্রসঙ্গে ধ্যানচাঁদ পুরস্কারজয়ী অনিতা চানু সাংবাদিক বৈঠকে বলেন, “মণিপুরের ঐক্য রক্ষা করতে যদি অমিত শাহ কোনও প্রতিশ্রুতি না দেন, তাহলে ভারত সরকারের দেওয়া পুরস্কার আমরা ফিরিয়ে দেব। আর দাবি মানা না হলে ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা বন্ধ করে দেবে মণিপুরের ক্রীড়াবিদরা।

 

spot_img

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...