Saturday, April 4, 2026

জ্যেষ্ঠের দাবদাহে নাজেহাল বঙ্গবাসী! জারি তাপপ্রবাহের সতর্কতাও

Date:

Share post:

জ্যেষ্ঠের দাবদাহে ঘেমেনেয়ে অস্থির রাজ্যবাসী। ভোর থেকেই যেন লু বইছে। কাঠফাটা রোদের চোটে ঘর থেকে বেরোনোই দায় হয়ে দাঁড়িয়েছে। স্বস্তির বৃষ্টির কোনও পূর্বাভাসও শোনাতে পারেনি আবহাওয়া দফতর। গরম কমার লক্ষণ তো নেইই বরং নতুন করে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। আগামী ২-৩ জুন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস  রয়েছে।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা জারি হয়েছে। গরমে পুড়বে মুর্শিদাবাদ-নদিয়াও। উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রির আশপাশে। গোটা রাজ্যজুড়েই প্রচণ্ড গরমে অস্বস্তি আরও বাড়বে।
হাওয়া অফিসের পূর্বাভাস (Weather update), কলকাতায় আগামী বুধ-বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে পৌঁছে যাবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়ে যাবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের মত পশ্চিমের জেলাগুলিতে। তেতেপুড়ে (Heatwave) অস্থির হতে হবে বঙ্গবাসীকে। আগামী কয়েক দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে।তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে মঙ্গল ও বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...