Tuesday, June 23, 2026

প্রতিবাদ, নীরবতা পালন করার সিদ্ধান্ত আন্দোলনকারী কুস্তিগিরদের

Date:

Share post:

নীরবতা পালন করছেন আন্দোলনকারী কুস্তিগিররা। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই সংবাদমাধ্যমের সঙ্গে কোন কথা বলছেন না বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। গত মঙ্গলবার হরিদ্বারে পদক বিসর্জন দেওয়ার পরিকল্পনা বাতিল করার পর থেকেই মুখে কুলুপ এঁটেছেন আন্দোলনকারী কুস্তিগিররা। এমনকি কে কোথায় রয়েছেন, সে সম্পর্কেও স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।

এই নিয়ে আন্দোলনকারী কুস্তিগিরদের দলের এক সদস্য বলেন, “মঙ্গলবার সকাল থেকেই ওরা কাঁদছিল। জেলাস্তরে পাওয়া পদকও ফেলে দেওয়া খুব কঠিন ব্যাপার। সেখানে আন্তর্জাতিক স্তরে জেতা পদক ছুড়ে ফেলতেও ওদের কোনও আপত্তি ছিল না। এতটাই আঘাত পেয়েছিল যে মুখ দিয়ে কোনও কথাই বেরোচ্ছিল না। মঙ্গলবার থেকেই ওরা নীরবতা পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তাই হরিদ্বারে গিয়ে বা ফেরার পথে কারও সঙ্গে কথা বলেনি।”

এদিকে বিনেশ-সাক্ষী-বজরংদের ওপর পুলিশের এই আচরণ নিয়ে সরব আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটিও। তারা কড়া বিবৃতিতে জানিয়েছে, কুস্তিগিরদের প্রতি পুলিশের আচরণ হতাশাজনক এবং উদ্বেগের।

আরও পড়ুন:কুস্তিগিরদের অভি*যোগকে পাত্তা না দিয়ে পাল্টা হু*মকি ব্রিজভূষণের

 

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...