Friday, June 26, 2026

হাসপাতালে পৌঁছতে শহরের রাজপথে মোটরবাইকে সওয়ারি মুখ্যমন্ত্রী!

Date:

Share post:

জ্যৈষ্ঠের বিকেলে শহর কলকাতা দেখল এক অপ্রত্যাশিত দৃশ্য।পুলিশের মোটরবাইকে যিনি সওয়ারি হলেন,তিনি অন্য কেউ নন, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কড়া নিরাপত্তার ঘেরাটোপ ছেড়ে যেভাবে শহরের রাজপথে তিনি বাইকে সওয়ারি হলেন তা দেখে হকচকিয়ে যান সকলেই।

আসলে দিল্লিতে পুলিশি হেনস্তার শিকার পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটদের সমর্থনে বৃহস্পতিবার ময়দানে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে প্রতিবাদ মঞ্চে হাজির হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।একঝাঁক বর্তমান ও প্রাক্তন খেলোয়াড়দের উপস্থিতিতে প্রতিবাদ সভায় বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।সেখান থেকে মেমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানাতে তিনি যান গান্ধী মূর্তির পাদদেশে।

কিন্তু সেখানে যাওয়ার সময়ই প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েন এক চিত্র সাংবাদিক। সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।নিজের গাড়িতে করেই ওই সাংবাদিককে হাসপাতালে পাঠান তিনি, আর তাঁকে দেখতেই বাইকে চেপে হাসপাতালে রওনা দেন মুখ্যমন্ত্রী।

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...