Friday, June 5, 2026

চূড়ান্ত অব্যবস্থা, বিকল বন্দেভারতের এসি!

Date:

Share post:

শুক্রবার নির্ধারিত সময় হাওড়া স্টেশন ছেড়েছিল বন্দেভারত এক্সপ্রেস (Vandebharat Express)। গন্তব্য ছিল নিউ জলপাইগুড়ি(NJP)। প্রবল গরমে বন্দেভারতে যাত্রা করতে গিয়ে যে এভাবে নাজেহাল হতে হবে যাত্রীদের সেটা বোধহয় আগে থেকে কেউই আঁচ করতে পারেননি। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ৬টি কম্পার্টমেন্টের এসি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বোলপুর (Bolpur) স্টেশনে পৌঁছানোর আগেই কামারকুণ্ডুতে (Kamarkundu) থমকে যায় ট্রেন। যান্ত্রিক ত্রুটিতে প্রায় ৬ মিনিট সেখানে দাঁড়িয়ে থাকে বন্দেভারত এক্সপ্রেস (Vandebharat Express)।

উদ্বোধনের পর থেকেই নানা অভিযোগে জর্জরিত নরেন্দ্র মোদির স্বপ্নের বন্দেভারত এক্সপ্রেস। কখনও প্যানটোগ্রাফ ভেঙে-বিপত্তি, কখনও খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন। শুক্রবার সকালের হেডলাইন হয়ে গেল বন্দেভারতের এসি বিকলের ঘটনা। একে এত গরম, তার মধ্যে সেমি হাই স্পিড ট্রেন নির্ধারিত স্টেশনে পৌঁছানোর আগেই অযাচিতভাবে দাঁড়িয়ে পড়ল। যেহেতু কম্পার্টমেন্টের দরজা অটোমেটিক খোলে এবং বন্ধ হয়, স্বভাবতই যান্ত্রিক ত্রুটিতে ভেতরে আটকে পড়েন যাত্রীরা। কামারকুণ্ডুতে প্রায় ছয় মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্রেনের মেরামত করে বন্দেভারত বোলপুরে পৌঁছতেই যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। রীতিমতো হতাশ যাত্রীরা বলছেন, এই ট্রেনে পরবর্তীতে আর উঠবেন কিনা সে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। অনেকেই বলছেন ভারতীয় রেল যাত্রীদের পরিষেবা যে কতটা ব্যর্থ তা এই ঘটনায় ফের প্রমাণিত হল।

 

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...