Saturday, April 4, 2026

মুখ খুললেন ব্রিজভূষণ, ‘কুস্তিগিরেরা নিজেদের অভিযোগ বদলে ফেলছেন’, অভিযোগ কুস্তি সংস্থার সভাপতির

Date:

Share post:

গত ২৩ এপ্রিল থেকে দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেন বিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর গ্রেফতারের দাবিতে দীর্ঘদিন ধরে ধর্নায় বসছেন আন্দোলনকারী কুস্তিগিররা। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেছেন। দিল্লি পুলিশের কাছে এফআইআরও করেছেন তাঁরা। আর এবার আবার পাল্টা অভিযোগ করছেন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংও। তাঁর অভিযোগ বার বার আন্দোলনকারী কুস্তিগিরেরা নিজেদের অভিযোগ বদলে ফেলছেন।

এই নিয়ে ব্রিজভূষণ বলেন,”১৮ জানুয়ারি কুস্তিগিরেরা যখন যন্তর মন্তরের সামনে ধর্নায় বসলেন, তখন তাঁদের অভিযোগ ছিল এক রকম। কিছু দিন পর সেই দাবি পাল্টে গেল। আমি মহিলা কুস্তিগিরদের জিজ্ঞাসা করেছিলাম যে, আমি কোথায়, কখন তাঁদের সঙ্গে অন্যায় করেছি। কিন্তু কেউ আমাকে পরিষ্কার কোনও উত্তর দিতে পারেননি। কে কী বলছেন আমার বিরুদ্ধে, সেটা নিয়ে আমার কিছু যায়-আসে না।”

এরপরই তিনি আরও বলেন,” পুলিশ ব্যাপারটাকে বড় করে ফেলছে। যা হচ্ছে হোক, আমি সব সামলাতে তৈরি। আমাকে দয়া করে অযৌক্তিক প্রশ্ন করবেন না।”

ব্রিজভূষণ বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ হলে গলায় দড়ি দেবেন।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...