Friday, June 26, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। গোষ্ঠ পালের মূর্তির সামনে থেকে মহাত্মা গান্ধী মূর্তির সামনে পর্যন্ত তাঁরা মোমবাতি মিছিল করেন তিনি। ব্রিজ ভূষণের কড়া শাস্তি আবেদন মমতার।

২) ৪০ দিনের মাথায় কুস্তিগিরদের সমর্থন করলেন বিজেপির সাংসদ প্রীতম মুণ্ডে। এই নিয়ে সাংসদ প্রীতম মুণ্ডে বলেন, সাংসদ নয়, একজন মহিলা হিসাবে বলছি, যখন কোনও মহিলা এই ধরনের অভিযোগ করেন, তখন সেই বিষয় গুরুত্ব দিয়ে দেখা উচিত।

৩) আন্দোলনকারী কুস্তিগিরদের দাবি নিয়ে দরকার পড়লে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যাবেন বলে জানিয়েছেন কৃষকনেতারা। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে ‘মহাপঞ্চায়েত’ ডেকেছিলেন কৃষকনেতারা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৪) বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে ভারতীয় দল। তার আগে ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি প্রকাশ করল কিট স্পনসর অ্যাডিডাস। টেস্টের সাদা জার্সির পাশাপাশি একদিনের ক্রিকেট এবং টি-২০ ক্রিকেটের জন্য জার্সি তৈরি করা হয়েছে।

৫) অবশেষে জল্পনাই সত‍্যি হলো। পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি। এমনটাই জানালেন পিএসজি কোচ ক্রিস্টোফে গালটিয়ের। যার ফলে আগামী শনিবার ৩ জুন ফরাসি ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলবেন লিও। তবে এবার তিনি কোন দলে যোগ দেবেন, তা এখনও স্পষ্ট নয়। সেই নিয়ে জল্পনা চলছেই।

আরও পড়ুন:অবশেষে কুস্তিগিরদের পাশে এক বিজেপি সাংসদ, ‘রাষ্ট্রপতির কাছে যাবো’ ঘোষণা কৃষকনেতার

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...