Friday, June 26, 2026

অবশেষে কুস্তিগিরদের পাশে এক বিজেপি সাংসদ, ‘রাষ্ট্রপতির কাছে যাবো’ ঘোষণা কৃষকনেতার

Date:

Share post:

গত ২৩ এপ্রিল থেকে দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন বিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর গ্রেফতারের দাবিতে দীর্ঘদিন ধরে ধর্নায় বসেছেন আন্দোলনকারী কুস্তিগিররা। বিনেশ-সাক্ষীদের হেনস্থাও করেন দিল্লি পুলিশ। সেই প্রতিবাদে গঙ্গায় পদক বিসর্জন দেওয়ারও সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। এই নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে ক্রীড়া ব‍্যাক্তিরা সরব হয়েছেন। তবে এই নিয়ে এক জন বিজেপি নেতাও কুস্তিগিরদের ঘটনা নিয়ে মুখ খোলেননি। তবে ৪০ দিনের মাথায় কুস্তিগিরদের সমর্থন করলেন বিজেপির সাংসদ প্রীতম মুণ্ডে।

এই নিয়ে সাংসদ প্রীতম মুণ্ডে বলেন,” সাংসদ নয়, একজন মহিলা হিসাবে বলছি, যখন কোনও মহিলা এই ধরনের অভিযোগ করেন, তখন সেই বিষয় গুরুত্ব দিয়ে দেখা উচিত। তদন্ত করা উচিত। যদি তদন্ত না হয়, তা হলে সেটা গণতন্ত্রের পক্ষে ভাল লক্ষণ নয়। এখন এই ঘটনা আর দেশের মধ্যে আটকে নেই। আমি যদি এখন তদন্ত কমিটি গড়ার অনুরোধ করি, তাহলে সেটা লোক দেখানো হবে। আমি আশা করছি, এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে কুস্তিগিরদের দাবি নিয়ে দরকার পড়লে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যাবেন বলে জানিয়েছেন কৃষকনেতারা। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে ‘মহাপঞ্চায়েত’ ডেকেছিলেন কৃষকনেতারা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত বলেন,”কুস্তিগিরদের একটা কথাই বলতে চাই, শেষ পর্যন্ত আমরা তোমাদের পাশে আছি। দরকার পড়লে দেশের রাষ্ট্রপতির কাছে যাব। তোমাদের কোনও চিন্তা নেই।”

এদিকে শুক্রবার হরিয়ানায় আরও একটি বৈঠক হবে। সেখানে আন্দোলন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত ঠিক হবে বলে জানিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা।

আরও পড়ুন:প্রকাশ্যে টিম ইন্ডিয়ার নতুন জার্সি, মন কেড়েছে নেটিজেনদের


 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...