Friday, June 26, 2026

কুস্তিগিরদের সমর্থনে মুখ্যমন্ত্রীর মিছিলে কীসের চাপে এলো না CAB!

Date:

Share post:

কুস্তিগিরদের (Wrestlers) যৌন হেনস্থার প্রতিবাদে পরপর দুদিন মহানগরীর রাজপথে মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে বাংলার বিখ্যাত, বর্ষীয়ান ক্রীড়াবিদ, কলকাতার ক্রীড়া সংগঠন-দল অংশ নিলেও আশ্চর্যজনক ভাবে ছিলেন না বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি। প্রশ্ন উঠছে, কেন এলো না, কীসের চাপে এলো না, কী কারণে এড়িয়ে গেল?

একটি মহলের খবর, মুখ্যমন্ত্রীর অফিস থেকে CAB -র সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের কাছে মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। আসছি, আসব করে, শেষ পর্যন্ত আর আসেননি তিনি বা তাঁর সংস্থার কোনও প্রতিনিধি। প্রশ্ন হল, কেন এলেন না? দুদিনের প্রতিবাদ মিছিলের একদিনও সিএবি-র কোনও প্রতিনিধি কেন থাকলেন না? জনান্তিকে খবর, অমিত শাহ-জয় শাহদের সন্তুষ্ট রাখতেই গাঙ্গুলি ব্রাদার্সের এই ‘অ্যাডজাস্টমেন্ট পলিসি’। সাপও মরলো, লাঠিও ভাঙল না- পলিসিতে ‘গদি বাঁচানোর’ খেলা খেলছেন গাঙ্গুলি ব্রাদার্স। সব অসময়ে পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। কিন্তু সেই সাহায্য মনে রাখেনি গাঙ্গুলিদের সিএবি। ক্রীড়া মহলের প্রশ্ন, খারাপ সময়ে বারবার সৌরভের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী, এই কি তার প্রতিদান!

আরও পড়ুন- ভাগ হবে না মণিপুর: জ.ঙ্গিদের কড়া হুঁশিয়ারি শাহের, সরানো হলো ডিজিকে

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...