Friday, June 26, 2026

ভাগ হবে না মণিপুর: জ.ঙ্গিদের কড়া হুঁশিয়ারি শাহের, সরানো হলো ডিজিকে

Date:

Share post:

অগ্নিগর্ভ মণিপুরের(Manipur) মাটিতে দাঁড়িয়ে জঙ্গিদের করা হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Home minister) অমিত শাহ(Amit Shah)। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কোনওভাবেই মণিপুর খন্ডিত হবে না। পাশাপাশি তিনি আরও জানান, এই মুহূর্তে অস্ত্র ত্যাগ না করলে ভয়াবহ ফল ভুগতে হবে। এদিকে হিংসাত্মক পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ মণিপুর পুলিশের ডিজি পি ডৌঙ্গেলকে সরিয়ে দিল সরকার।

পরিস্থিতি খতিয়ে দেখতে চার দিনের মণিপুর সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফরকালেও হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয় মণিপুরে। এহেন পরিস্থিতির মাঝেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অমিত শাহ জানান, মণিপুর হিংসায় নিরপেক্ষ তদন্ত হবে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্ত চালাবে একটি প্যানেল। পাশাপাশি কড়া সুরে তিনি বলেন, “মণিপুর নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট। রাজ্য ভাগ হবে না।” এবং অস্ত্র ত্যাগ না করলে ভয়াবহ ফল ভুগতে হবে জঙ্গিদের সেকথাও মনে করিয়ে দেন শাহ।

এদিকে এতদিন ধরে হিংসাত্মক পরিস্থিতি জারি থাকার পর অবশেষে মণিপুর পুলিশের ডিজি পি ডৌঙ্গেলকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাঁর জায়গায় বিশেষ ক্ষমতা দিয়ে আনা হয়েছে ১৯৯৩ ত্রিপুরা ব্যাচের ক্যাডার রাজীব সিংকে। এদিকে লাগাতার হিংসায় মণিপুরে এখনো পর্যন্ত ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহতে সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। ঘরছাড়া হয়েছেন কয়েক হাজার মানুষ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...