Friday, June 5, 2026

রাজ্যে লু-এর সত.র্কতা জারি! শুক্রবার পারদ চড়বে চল্লিশের ঘরে

Date:

Share post:

রাজ্যজুড়ে ফের তাপপ্রবাহের (Heat Wave)সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department)। বাড়বে গরম, বইবে লু। কলকাতায় (Kolkata)আজ শুক্রবার তাপমাত্রা পৌঁছবে প্রায় চল্লিশের ঘরে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাতে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে।

বৃষ্টির সম্ভাবনা নেই, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের গরমের লম্বা ইনিংস শুরু হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (Sanjib Banerjee)জানালেন, কলকাতাতেও গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। হাওয়া অফিসের তরফ থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মালদহ, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের নানা অংশে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত লু বইবে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মালদহে নানা অংশে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলা পুড়বে। উত্তরেও স্বস্তি নেই কারণ তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও। জ্যৈষ্ঠের প্রখর রোদে আপাতত অস্বস্তি বাড়বে বঙ্গবাসীর।

 

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...