Saturday, April 4, 2026

হালিশহরে কাঠ গোলায় আ.গুন, আত.ঙ্কে এলাকাবাসী!

Date:

Share post:

উত্তর ২৪ পরগণার হালিশহরে (Halisahar, north 24 parganas) বীভৎস অগ্নিকাণ্ড। সকাল সকাল কাঠের গোলায় বিধ্বংসী আগুন (Fire incident in Wood Factory) লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে খবর আগুনের লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত এলাকাবাসী তড়িঘড়ি দমকলে খবর দেন।

শুক্রবার সকাল হতে না হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়ালো হালিশহরে। আচমকাই কাঠের গোলা থেকে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। মুহূর্তের মধ্যে যা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কী কারণে অগ্নিকাণ্ড তা আপাতত স্পষ্ট নয়। তবে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

 

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...