Saturday, March 21, 2026

নিয়োগপত্র ছাড়াই নবম-দশমের চাকরিতে যোগ, বিস্মিত বিচারপতি বিশ্বজিৎ বসু

Date:

Share post:

নিয়োগপত্র ছাড়াই নবম-দশমের চাকরিতে যোগ দিয়েছেন অনেকেই। মধ্য শিক্ষা পর্যদের রির্পোট দেখেই বিস্মিত কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তাঁর পর্যবেক্ষণ, সিবিআই তদন্তে নতুন রসদ জোগাতে পারে এমন বিস্ময়কর তথ্য। সিবিআই এ ব্যাপারে আদালতে তার অবস্থান জানাক।

শুক্রবার, মধ্যশিক্ষা পর্ষদের তরফে আদালতে জানানো হয়েছে,  অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়াই ৭-৮ জনের চাকরি হয়েছে নবম-দশমে। এরকম আরও কতজনের হদিশ মিলতে পারে,  প্রশ্ন বিচারপতির। আদালতে স্কুল সার্ভিস কমিশন- এর তরফে জানানো হয়েছে,  ২০২০ সালে মধ্যশিক্ষা পর্ষদকে নবম-দশমে চাকরির জন্য ১৮৬ টি সুপারিশপত্র পাঠানো হয়। কিন্তু পর্ষদ জানায়, এসএসসি ভুল তথ্য দিয়েছে। ১৮৬ নয় ১৭৫ টি সুপারিশপত্র পাঠানো হয়েছে পর্ষদে। এছাড়া ৫২ সুপারিশপত্রের কোনও নথি নেই পর্ষদের কাছে। ৬৭ জন অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহই করেনি, যা এখনও পড়ে আছে পর্ষদ অফিসে।

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণির শিক্ষক, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল। এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেআইনি নিয়োগের অভিযোগে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জকে করে সুপ্রিম কোর্টে যান চাকরিহারারা।

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...