Wednesday, June 10, 2026

‘আল নাসেরেই থাকতে চাই, এখানে আমি খুশি’, দলবদলের জল্পনায় জল ঢেলে বললেন CR7

Date:

Share post:

দল বদলে সাড়া জাগিয়ে ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে সৌদি আরবের আল নাসেরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুরুতে মানিয়ে নিতে অসুবিধা হলেও, ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেন সিআরসেভেন। আল নাসেরে হয়ে ১৬ ম্যাচে ১৪টি গোল করেছেন তিনি। তবে এরই মাঝে জল্পনা ছড়ায় ক্লাব আল নাসের ছেড়ে ফের ইউরোপে ফিরছেন রোনাল্ডো। তবে বৃহস্পতিবার রাতে সেইসব জল্পনায় জল ঢেলে দিলেন তিনি। বললেন,আমি এখানে খুশি, আমি এখানেই চালিয়ে যেতে চাই।

 

রোনাল্ডো বলেন,” আমার মনে হয় সৌদির এই লিগ বেশ ভাল। তবে উন্নতি করার জায়গা রয়েছে। প্রতিযোগিতা রয়েছে লিগের দলগুলির মধ্যে। বেশ ভাল একটা দল আছে আমাদের। খুব প্রতিভাবান ফুটবলার রয়েছে দলে। আমার মনে হয় প্রযুক্তির দিক থেকে আরও উন্নতি প্রয়োজন। ভাল রেফারি প্রয়োজন। প্রযুক্তিতে আরও উন্নতি দরকার। তা হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। আরও কিছু ছোট ছোট জায়গা রয়েছে, যেখানে উন্নতি করা যায়। এখানে আমি খুশি আছি। এখানেই থাকতে চাই, এখানেই থাকব। আর আমার মতে যদি ওরা নিজেদের কাজ করে যায়, আগামী পাঁচ বছরে আমার মনে হয় সৌদি লিগ বিশ্বের সেরা পাঁচ লিগে আসতে পারে।”

এরপর রোনাল্ডো আরও বলেন,” ইউরোপে আমরা সকালের দিকেই অনুশীলন করি, কিন্তু এখানে আমরা বিকেলে, বা সন্ধ্যেতে করি। আর রামাদানে রাত ১০টার পর অনুশীলন করি। ফলে এটি বেশ অবাক করার মত, কিন্তু আপনাকে বলে দিই এই পরিস্থিতিগুলি অভিজ্ঞতা ও স্মৃতি সঞ্চয় করে। আমি এই মুহুর্তগুলিতে বাঁচতে চাই কারণ এসব থেকেই আপনি শিখবেন।”

আরও পড়ুন:সফল মহেন্দ্র সিং ধোনির অস্ত্রোপচার

 

Related articles

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...

সবাসাচীর গ্রেফতারির নেপথ্যে হাত কাকলির! দাবি কল্যাণের

বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ...

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...

আলিপুরের সরকারি অফিসে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) আলিপুরে জেলা পরিষদ ভবনের (The Alipore Zilla Parishad ) একাধিক তলে অগ্নিকাণ্ড।...