Sunday, June 14, 2026

সফল মহেন্দ্র সিং ধোনির অস্ত্রোপচার

Date:

Share post:

সফল হল মহেন্দ্র সিং ধোনির অস্ত্রোপচার। বৃহস্পতিবার রাতে হাঁটুতে অস্ত্রোপচার হয় চেন্নাই সুপার কিংসের অধিনায়কের। আইপিএল চলাকালীন ধোনির হাঁটুতে চোট লক্ষ‍্য করা যায়। আইপিএলের পরেই মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে হাঁটুর চিকিৎসার জন্য গিয়েছিলেন ধোনি। চিকিৎসকেরা দেরি না করে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

এই নিয়ে চেন্নাই সুপার কিংসের এক কর্তা বলেন, “বৃহস্পতিবার মুম্বইয়ে ধোনির সফল অস্ত্রোপচার হয়েছে। ও ভাল আছে। এক-দু’দিনের মধ্যেই ধোনিকে ছেড়ে দেওয়া হবে। তার পরে কয়েক দিন বিশ্রাম নিয়ে ধোনি রিহ্যাব শুরু করবে।”

এরপরই তিনি আরও বলেন,” পরের আইপিএলের এখনও অনেক সময় বাকি। তার আগেই ধোনি পুরো সুস্থ হয়ে উঠবে।”

২০২৩ আইপিএল জেতার পরেই দেরি না করে আহমেদাবাদ থেকে মুম্বইয়ে চলে আসেন ধোনি। বাকি দল চেন্নাইয়ে ফিরলেও ধোনি যাননি। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসক দীনশ পারদিওয়ালাকে দিয়ে চোট পরীক্ষা করান।

আরও পড়ুন:প্রকাশ‍্যে ব্রিজভূষণের নামে একাধিক অভিযোগ, ১০ অভিযোগ আন্দোলনকারী কুস্তিগিরদের

 

 

Related articles

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...