Saturday, June 13, 2026

শুভেন্দুর ফোন চেক করার বি*স্ফোরক দাবি কুন্তলের

Date:

Share post:

ইডি তদন্তকে ভুল পথে নিয়ে যাচ্ছে। তদন্ত প্রভাবিত করছে। যদি সাহস থাকে আমার স্টেটমেন্ট প্রকাশ্যে আনুক। শুক্রবার আলিপুর আদালতে প্রবেশের সময় সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার প্রসঙ্গে এমনই মন্তব্য করেন কুন্তল ঘোষ। সম্প্রতি রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করেছে ইডি। মঙ্গলবার দীর্ঘ ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদর পর সুজয়কে গ্রেফতার করে ইডি। তথ্য গোপন, তদন্তে অসহযোগিতা করায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি ইডি সূত্রে।

ইডির দাবি, কুন্তল ইডির কাছে দাবি করেছে, ২০১৪ সালে টেটের সময় ৭০ লক্ষ টাকা দিয়েছিল কালীঘাটের কাকুকে। পার্থ চট্টোপাধ্যায়কে ১০ লক্ষ টাকা দিয়েছিল কুন্তল। মানিক ভট্টাচাৰ্যর সঙ্গেও যোগ ছিল কালীঘাটের কাকুর। তিনি বলছেন কিছু জানেন না। অথচ ২০২১ সালের  হোয়াটস্যাপ চ্যাট রয়েছে। যাতে দেখা যাচ্ছে অ্যাডমিট কার্ড, মার্কশিট এসব নিয়ে মানিকের সঙ্গে যোগ ছিল কালীঘাটের কাকুর। এসব পাঠিয়েছিলেন মানিকের কাছে কালীঘাটের কাকু। রাহুল বেরা কালীঘাটের কাকুর ঘনিষ্ঠ। ইলেকট্রনিক তথ্য ডিলিট করার জন্য বলেছিলেন কালীঘাটের কাকু রাহুল বেরাকে। ইডি জানিয়েছে মোবাইলে চার ভাবে তথ্য মোছা হয়েছে। মানিক ভট্টাচার্য যোগ সহ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কালীঘাটের কাকু।

পাশাপাশি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ফোন চেক করার দাবিও তুলেছেন তিনি। কুন্তল ঘোষের বিস্ফোরক অভিযোগ, ‘ইডির বস শুভেন্দু অধিকারী নয়। শুভেন্দু অধিকারীর ফোন চেক করা হোক, যে তিনি ৩০ মে কতবার ইডি অফিসারদের ফোন করেছেন। ইডি অফিসাররা বিজেপির দালাল নয়’।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...