Saturday, April 4, 2026

নয়া সংসদ ভবনের উদ্বোধনে ধর্মীয় আচার অনুষ্ঠানের বাড়বাড়ন্ত! মোদিকে তীব্র ক.টাক্ষ নাসিরের

Date:

Share post:

নয়া সংসদ ভবনের (New Parliament Building) প্রয়োজন হয়তো ছিল, কিন্তু তা বলে এত ঘটা করে অনুষ্ঠান কেন করা হল? এবার তা নিয়েই প্রশ্ন সরাসরি প্রশ্ন তুললেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Nasiruddin Shah)। এরপরই নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) একহাত নিয়ে বলি অভিনেতা বলেন, আসলে দেশের সর্বময় নেতা নিজের জন্য ছাড়া কোনও কাজই করেন না। উনি নিজের একটা স্মৃতিসৌধ বানাতে চেয়েছিলেন। নয়া সংসদ ভবনের উদ্বোধন করে সেই সাধটাও মিটিয়ে ফেললেন।

তবে দেশে নতুন সংসদ ভবনের যে প্রয়োজন ছিল, সে কথাও অকপটে স্বীকার করেছেন বর্ষীয়ান অভিনেতা। তবে মূলত তাঁর আপত্তি সংসদ ভবনের উদ্বোধনের রীতি, রেওয়াজ নিয়েই। নাসিরের কথায়, সংসদ ভবন যেহেতু পুরনো, তাই নতুন ভবনের প্রয়োজন মনে হতেই পারে। কিন্তু তা নিয়ে আমি কিছু বলছি না। তবে আগাগোড়া ধর্মীয় রীতিনীতি পালিত হলো, ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে তার কি খুব প্রয়োজন ছিল?’

পাশাপাশি নতুন সংসদ ভবনের এই উদ্বোধন প্রধানমন্ত্রী ‘বৈভবের বিভ্রম’ বলেও কটাক্ষ করেন নাসিরুদ্দিন। অন্যদিকে, এদিন সেঙ্গোল-অনুষ্ঠান নিয়েও খোঁচা দিতে ছাড়েননি অভিনেতা। তাঁর মতে, প্রধানমন্ত্রীজি যেভাবে পুরোহিত বেষ্টিত হয়ে রাজদণ্ড বহন করে নিয়ে গেলেন, তা দেখে তো আমার ব্রিটেনের রাজ্যাভিষেক অনুষ্ঠানের কথা মনে হচ্ছিল। ওই যেমন বিশপ-পরিবেষ্টিত হয়ে রাজ্যাভিষেক হয় ব্রিটেনের রাজার। উল্লেখ্য, দু’দিন আগেই ইসলামোফোবিয়া প্রসঙ্গে তাঁকে বলতে শোনা গিয়েছিল, মুসলিমদের ঘৃণা করাটা এখন দেশে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...