Monday, March 16, 2026

যোগীরাজ্যে বড়সড় আর্থিক কে.লেঙ্কারি! পুলিশের জা.লে বড় চক্র   

Date:

Share post:

বড়সড় আর্থিক কেলেঙ্কারি যোগীরাজ্যে (Uttar Pradesh। এবার নয়ডায় ১০ হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে এল। এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত চক্রের পর্দাফাঁস করল নয়ডা পুলিশ। ইতিমধ্যে এই চক্রের পান্ডা সহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর যোগীরাজ্যে এমন ঘটনা সামনে আসার পরই শুরু হয়েছে বিতর্ক।

জানা গিয়েছে, ধৃতদের থেকে ২৬০০ ভুয়ো সংস্থার নথি, জিএসটি ফর্ম, ২৪টি কম্পিউটার এবং বেশ কিছু ভুয়ো আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ। শুধু তাই নয়, বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৭ লক্ষ লোকের ব্যক্তিগত তথ্যের নথিও। গত মে মাসে এক ব্যক্তি সেক্টর ২০ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী পুলিশকে জানান, তাঁর সংস্থার নামে ভুয়ো ফর্ম বানিয়ে জিএসটির হেরফের করা হয়েছে। আর এই অভিযোগের ভিত্তিতে পুলিশের টেকনিক্যাল সার্ভিল্যান্স সেল তদন্ত শুরু করে। তখনই এই বড় চক্রের হদিশ পায় পুলিশ।

এদিকে ধৃতদের জেরা করে পুলিশের হাতে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, গত পাঁচ বছর ধরে আড়াই হাজারেরও বেশি সংস্থার জাল নথি বানিয়ে কোটি কোটি টাকা তুলেছে ওই চক্র। নয়ডার পুলিশ কমিশনার জানিয়েছেন, দিল্লি এবং গাজিয়াবাদে তিনটি অফিস খুলেছিলেন অভিযুক্তরা। সেখানেই জাল নথি তৈরি হত। তবে আর কী কী পদ্ধতিতে কাজ করত তারা, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...