Tuesday, June 23, 2026

মিথ্যা বলছেন বিরোধী দলনেতা! বাংলার ন্যায্য বকেয়া নিয়ে শুভেন্দুকে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

‘বিরোধী দলনেতা (LOP) মিথ্যা কথা বলছেন। আমরা কেন্দ্রের উপর সামাজিক উন্নয়ন প্রকল্পের টাকার জন্য নির্ভর করি না। কিন্তু কীভাবে কেন্দ্রীয় সরকার বাংলার ন্যায্য MGNREGS এবং আবাস যোজনার (Awas Yojna) বকেয়া বন্ধ করে দিল? আপনি কি আমাদের স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য দোষ দিতে পারেন? শুক্রবার টুইট করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে একহাত নিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কুণাল আরও জানান, রাজ্য সরকার তার শেষ বাজেটে দুর্নীতির কোনও উদাহরণ ছাড়াই প্রায় ১৭ লক্ষ এবং ১৫ লক্ষ মানুষকে বার্ধক্য এবং বিধবা পেনশন প্রদান করেছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং একশো দিনের কাজে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ দীর্ঘদিন ধরে। ফলে আবাস যোজনার প্রশাসনিক কাজকর্ম কার্যত স্তব্ধ। সম্প্রতি সব জেলা প্রশাসনকে পঞ্চায়েত দফতর জানিয়েছে, আবাসের বাকি থাকা উপভোক্তাদের অনুমোদনের কাজ দ্রুত শেষ করতে হবে। অতিরিক্ত পাঁচ দফা কর্মসূচিও জেলাগুলির জন্য স্থির করে দিয়েছে দফতর।

এদিকে পঞ্চায়েত দফতরের তথ্য অনুযায়ী, আবাস (প্লাস) প্রকল্পে মোট ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৬ জনকে অনুমোদন দিতে হত রাজ্যকে। তার মধ্যে প্রায় ৯৭% অনুমোদনের কাজ হয়ে গিয়েছে। বাকি রয়েছে ৩৪ হাজার ৫৩২ জনকে অনুমোদন দেওয়া। পঞ্চায়েত দফতরের নির্দেশ, সেই বকেয়া অনুমোদনের কাজ সারতে হবে যত দ্রুত সম্ভব।

আরও পড়ুন- “পিঠের চা.মড়া তুলে দিন, ন.গ্ন করে দিন”, বামপন্থী আইনজীবী বিকাশের মুখে বেআইনি সংলাপ

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...