Friday, April 3, 2026

আচমকাই পড়ে গেলেন মঞ্চে! মার্কিন প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে জোর জল্পনা

Date:

Share post:

মঞ্চেই এবার পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। তবে কী মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন তিনি? নাকি বয়সের কারণেই শরীরের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট (US President)? কয়েকদিন আগেই বাইডেনের শারীরিক অবস্থার কথা সামনে আসে। তারপর থেকেই বাড়ছিল জল্পনা। অবশেষে মঞ্চেই এবার পড়ে গেলেন বাইডেন। ঘটনার পর কোনও মতে তাঁকে তুলে বসান গুপ্তচর সংস্থার দুই আধিকারিক। উল্লেখ্য, বৃহস্পতিবার, কলোরাডোতে আমেরিকার বায়ুসেনা অ্যাকাডেমির স্নাতক উত্তীর্ণদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই উপস্থিত ছিলেন বাইডেন।

কিন্তু কীভাবে মঞ্চে উলটে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট? জানা গিয়েছে, নিজের আসনে বসার সময়ই বিপত্তি বাধে। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে মঞ্চে পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট। বিষয়টি নজরে আসতেই দৌড়ে আসেন তাঁর নিরাপত্তায় থাকা দুই আধিকারিক। তাঁরাই তুলে ধরে চেয়ারে বসান প্রেসিডেন্টকে। সেখানে বসেই অনুষ্ঠানের শেষ অংশ দেখেন তিনি। এদিকে বৃহস্পতিবারের এই ঘটনার ব্যাখ্যা দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। সেখান থেকে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, বালির বস্তায় হোঁটচ খেয়ে মঞ্চে পড়ে গিয়েছেন বাইডেন। তবে তিনি সুস্থই রয়েছেন বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

উলেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’-তে বিমানের সিঁড়িতে পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো।

 

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...