Saturday, April 4, 2026

চাকরি বিক্রির ৭০ লক্ষ টাকা কোথায় বিনিয়োগ? সুজয়কৃষ্ণর কাছে সদুত্তর চাইছে ইডি

Date:

Share post:

ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেড, আর্কাইভ কনসালটেন্সি ও এসডি কনসালটেন্সি, তিনটি কোম্পানিরই নিয়ন্ত্রণ ছিল সুজয়কৃষ্ণ ভদ্রের হাতে। ইডির দাবি, জেরায় এমনই স্বীকার করেছেন সুজয়কৃষ্ণ ভদ্র।আগেই এই সংস্থার ডিরেক্টররা দাবি করেছিলেন, কোম্পানির সবকিছু ঠিক করতেন সুজয়কৃষ্ণ।

তদন্তে উঠে এসেছে লেনদেন সংক্রান্ত আরও বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য। আদালতে ইডি দাবি করেছে, কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে সুজয়কৃষ্ণর অ্যাকাউন্টে একবার ঢুকেছে ৫ লক্ষ টাকা। আবার ২ দিন পর তা ফেরত গেছে কুন্তলের কাছে।
এর কারণ কী? ইডি সূত্রে দাবি, কোনও সদুত্তর দিতে পারেননি সুজয়কৃষ্ণ। শুধু তাই নয়, চাকরি বিক্রির ৭০ লক্ষ টাকা কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নয়, সুজয়কৃষ্ণকে দেওয়া হয়েছিল নগদ। সেই টাকা কোন কাজে ব্যবহার করেছেন সুজয়কৃষ্ণ? কোথায় বিনিয়োগ করেছেন, তাঁর খোঁজ করছেন আধিকারিকরা।
গোপাল দলপতি জানিয়েছেন, কালীঘাটের কাকুর কাছে টাকা পাঠাতে হবে, বলত কুন্তল ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...