Sunday, March 22, 2026

গুপ্তচরবৃত্তিতে পেগাসাস, রেলের উন্নত প্রযুক্তিতে উদাসীন!মোদিকে তোপ অভিষেকের, রেলমন্ত্রীর পদত্যাগ দাবি

Date:

Share post:

ওড়িশার বালাসোরে ভয়াবহ রেল দুর্ঘটনা। লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। শেষ অবধি সংখ্যাটি তিনশো পেরোতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। আহত হাজারের বেশি। আর এই ঘটনার দায় সম্পূর্ণভাবে কেন্দ্রের মোদি সরকারের উপর চাপালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এমন ভয়ঙ্কর দুর্ঘটনার পর রেলের উন্নত পরিকাঠামোয় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার উদাসীন বলে অভিযোগ করেন অভিষেক। অথচ, মানুষকে বিভ্রান্ত করতে বন্দে ভারত ট্রেন এবং নবনির্মিত রেলস্টেশন নিয়ে গর্ব করে, রাজনৈতিক উদ্দেশ্যে তড়িঘড়ি করে প্রকল্পের উদ্বোধন হয়।

বালাসোরে ভয়াবহ রেল দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিষেক বলেন, “মোদি সরকার বন্দে ভারত ট্রেন এবং নবনির্মিত রেলস্টেশন নিয়ে গর্ব করে, মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক সমর্থন বাড়ানোর জন্য তড়িঘড়ি করে প্রকল্পের উদ্বোধন করে। প্রযুক্তিগত অগ্রগতি সত্ত্বেও রেলের উন্নত পরিকাঠামোয় নজর নেই। কিন্তু
বিরোধী দলের নেতা, সাংবাদিক, এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতিদের উপর গুপ্তচরবৃত্তি করতে পেগাসাসের মতো সফ্টওয়্যার অবলম্বন করে। কিন্তু রেলের দুর্ঘটনা রোধে জিপিএস এবং আন্টি কলিশন ডিভাইসগুলি প্রয়োগের ক্ষেত্রে অবহেলা করে।”

অভিষেকের সংযোজন, “এমন দুর্ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। যেখানে দরিদ্র এবং প্রান্তিকশ্রেণির মানুষকে খেসারত দিতে হয়। নোটবন্দি হোক জিএসটি কিংবা তড়িঘড়ি লকডাউন, কৃষক বিরোধী আইন বা অপর্যাপ্ত রেল সুরক্ষা ব্যবস্থা, শিব ক্ষেত্রেই সাধারণ ও গরিব মানুষকে বিপদের সম্মুখীন হতে হয়।”

তিনি আরও বলেন, “এমন দুর্ঘটনার ছবি হৃদয়বিদারক। যেখানে কয়েকশো।মানুষের প্রাণহানি ঘটেছে। এই ঘটনার দায় এড়াতে পারেন না প্রধানমন্ত্রী। সেই সকল পরিবারকে সমবেদনা জানাই, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যদি এতটুকু বিবেকের তাড়না থাকে, তাহলে এমন ঘটনার দায় নিয়ে রেলমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।”

আরও পড়ুন:অভিষেকের কাছে অভি.যোগ, তমলুকে দলের পঞ্চায়েত প্রধান অপসারিত, উপপ্রধান গ্রেফ.তার

 

 

Related articles

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে...

দামের নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র সরকার: সোম থেকে বিমান ভাড়া বাড়ার আশঙ্কা

তেলের দাম বাড়বে না। পশ্চিম এশিয়ার যুদ্ধে ভারতের জনজীবনে কোনও প্রভাব পড়বে না। নরেন্দ্র মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এইসব...

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি, সঙ্গীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন সুন্দরবনের মৎস্যজীবী

সুন্দরবনের (Sundarban Area) জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণ, সঙ্গীদের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় মৃত্যুর মুখ থেকে ফিরে...

IPL: ভুল স্বীকার গোয়েঙ্কার, রান পেতে কৌশল বদল পন্থের?

আইপিএল (IPL) মরশুম শুরুর আগেই ভুল স্বীকার করে নিলেন লখনউ (LSG) দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা(Sanjeev Goyenka)। দলের সঙ্গে...