Saturday, April 4, 2026

বালেশ্বরে ভ.য়াবহ দু.র্ঘটনার ক.বলে বাংলার কতজন? বুলেটিন প্রকাশ নবান্নের

Date:

Share post:

ওড়িশার বালেশ্বরের (Baleshwar) ভয়াবহ রেল দুর্ঘটনার কবল থেকে রেহাই পেল না বাংলাও (West Bengal)। শুক্রবার সন্ধেয় বাংলার বহু মানুষ করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express) যাত্রী ছিলেন। যাদের মধ্যে বেশিরভাগ অসুস্থ রোগী ছিলেন ছিলেন খবর। তাঁদের মধ্যে কেউ প্রাণ হারালেন, আবার কেউ মৃত্যু মুখ থেকে ফিরে এলেন। তবে শনিবার পশ্চিমবঙ্গ সরকারের (Govt of West Bengal) তরফে বুলেটিন প্রকাশ করে সাফ জানিয়ে দেওয়া হল, বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় রাজ্যের ৩১ জন প্রাণ হারিয়েছেন। ইতিমধ্যে তাঁদের শনাক্ত করা গেছে। আহত হয়েছেন ৫৪৪ জন। আহতদের মধ্যে ২৫ জন ওড়িশার হাসপাতালে ভর্তি রয়েছেন। ১১ জন রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, মৃতদের মধ্যে বারুইপুর পুলিশ জেলার ৮জন, পূর্ব বর্ধমানের ৬ জন রয়েছেন। সুন্দরবন পুলিশ জেলার ৩জন রয়েছেন। জলপাইগুড়ি, মালদা, দক্ষিণ দিনাজপুর, হাওড়া পুলিশ জেলা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, হাওড়া গ্রামীণ জেলা, ডায়মন্ড হারবার পুলিশ জেলার একজন করে বাসিন্দার মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। মৃতদের মধ্যে জঙ্গিপুর ও পশ্চিম মেদিনীপুরেরও ২ জন করে রয়েছেন। এই দুর্ঘটনায় সারা রাজ্যে আহত হয়েছেন ৫৪৪জন। পূর্ব মেদিনীপুরে আহতের সংখ্যা সবথেকে বেশি ৯৯জন। পূর্ব বর্ধমানে আহতের সংখ্যা ৮৯। পশ্চিম মেদিনীপুরে আহত হয়েছে ৭৩জন।

এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ পশ্চিমবঙ্গ সরকারের তরফে বুলেটিন প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়, বাংলা থেকে বালেশ্বরে মোট ৭০টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের ৩৪ জন চিকিৎসক। পাশাপাশি আহত যাত্রীদের রাজ্যে ফিরিয়ে আনতে পাঠানো হয়েছে ১০টি বাস। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ২০টি মিনি ট্রাকও। এদিকে প্রায় ৭০০ যাত্রী নিয়ে বালেশ্বর থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেয় একটি বিশেষ ট্রেন। সন্ধে বেলায় কলকাতায় পৌঁছেছে ট্রেনটি।

এদিন বিকেল সাড়ে ৪টে অবধি রাজ্য সরকারের পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে এই দুর্ঘটনায় এখনও অবধি বাংলার ৩১ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। পরিসংখ্যান থেকে পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় রাজ্যের ৫৪৪ জন আহত হয়েছে। জখমদের মধ্যে ২৫ জন ওড়িশার হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ১১ জনের বাংলায় চিকিৎসা চলছে। তবে মৃতদেহ ফিরিয়ে আনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে প্রশাসন সতর্ক রয়েছে বলেই জানা গিয়েছে। দুর্ঘটনার পর থেকেই উদ্ধারকাজে ওড়িশা সরকারে পাশে দাঁড়িয়েছে রাজ্য প্রশাসন।

 

 

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...