Thursday, May 14, 2026

বালাসোরের উদ্দেশে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়!

Date:

Share post:

হাইস্পিড ট্রেন (High Speed Train) চলছে, কিন্তু সেই গতির সঙ্গে কতটা মানানসই রেল কম্পার্টমেন্ট? শুক্রবার সন্ধ্যা নাগাদ বাহানারা বাজারের কাছে লাইনচ্যুত হামসফর এক্সপ্রেস (Humsafar Express)। করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express) সঙ্গে যখন এই ট্রেনের ধাক্কা লাগে তখন করমণ্ডলের গতি ছিল ঘন্টায় ১২৮ কিলোমিটার। এরপর এই ট্রেন ধাক্কা মারে লুপ লাইনে থাকা মালগাড়িতে। এখনও পর্যন্ত ২৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার খবর শুনেই উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মতো গতকাল রাতেই তিনি প্রতিনিধি দল পাঠিয়ে দেন। আজ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সকাল ১১ টা নাগাদ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে বালাসোরের উদ্দেশে হেলিকপ্টারে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা যাচ্ছে দুর্ঘটনাস্থলে গিয়ে সকলের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি হাসপাতালেও আহতদের সঙ্গে দেখা করতে যেতে পারেন তিনি।

শুক্রবার রাতেই রাজ্যের প্রতিনিধি হিসেবে বালাসোরে গিয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন ও ও রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা। আজ সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে। ইতিমধ্যেই উদ্ধার হয়েছে ২৩৮ জনের দেহ।ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জেনা জানিয়েছেন, ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯০০ জন। বালেশ্বর, ময়ূরভঞ্জ, ভদ্রক, কটক সহ কয়েকটি হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। এবার প্রশ্ন উঠছে রেলের সুরক্ষা ব্যবস্থা এবং পরিকাঠামো নিয়ে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ দুর্ঘটনাস্থলে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও ধ্বংসস্তূপের মাঝে আটকে রয়েছে প্রচুর মানুষের দেহ। দুর্ঘটনা কীভাবে, সেটা যদিও এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার নেপথ্যে বেশ কিছু তথ্য উঠে আসছে। এখনও পর্যন্ত শুধু মৃত্যু মিছিল আর কান্নার শব্দ ভেসে আসছে বালাসোরের বাহানারা বাজার সংলগ্ন এলাকা থেকে।

সকালে ঘটনাস্থলে পৌঁছে রেলমন্ত্রী বলেন, “রাত থেকে এক নাগাড়ে এনডিআরএফ, এসডিআরএফ, রেলপুলিশ, রাজ্য সরকার সবাই মিলে উদ্ধারকার্য চালাচ্ছে। বালাসোর, ভুবনেশ্বর, টাটানগর থেকে উদ্ধারকারীরা এসেছেন। এত বড় দুর্ঘটনায় উদ্ধারকার্যে চেষ্টার কোনও খামতি রাখা হচ্ছে না।” রেলমন্ত্রী আরও জানান, আহতদের চিকিৎসার সবরকম দায়িত্ব নেওয়া হচ্ছে। দুর্ঘটনার তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। রিভিউ মিটিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...