Saturday, March 14, 2026

WTC ফাইনালের আগে জোর ধাক্কা অজি শিবিরে, ছিটকে গেলেন হ্যাজেলউড

Date:

Share post:

বুধবার থেকে শুরু হতে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। আর তার আগে জোর ধাক্কা অজি শিবিরে। চোটের জন্য এই ম্যাচ থেকে ছিটকে গেলেন জস হ্যাজেলউড। তাঁর জায়গায় দলে এলেন অল রাউন্ডার মাইকেল নেসার।

চোটের জন্য এর আগে আইপিএল থেকেও ছিটকে যেতে হয়েছিল হ্যাজেলউডকে। আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে চুক্তি থাকলেও চোটের জন্য তাঁকে ছিটকে যেতে হয় তাকে। আরসিবির হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই দেশে ফিরে গিয়েছিলেন হ‍্যাজলউড। দেশে ফিরে রিহ‍্যাব করছিলেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অস্ট্রেলিয়ার ১৫ জনের দলে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু পুরনো চোটে আবার সমস্যায় পড়েছেন হ্যাজলউড। সেই কারণে শেষ মুহূর্তে দল থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে।

হ‍্যাজলউডের জায়গায় WTC ফাইনালে অজি দলে সুযোগ পেয়েছেন নেসার। এর আগে দু’টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছেন নেসার। গ্ল্যামারগনের হয়ে আগুন ঝড়াচ্ছেন তিনি। ওভালে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই জন্যই তাঁকে দলে নেওয়া হয়েছে। কাউন্টি ক্রিকেটে মাত্র ৫ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন নেসার। ডিভিশন টু-এর ম্যাচে সাসেক্সের বিরুদ্ধে ব্যাট হাতে সেঞ্চুরি করেছিলেন তিনি। শুধু তাই নয়, সেই ম্যাচে সাসেক্সের দলে ছিলেন তারকা ক্রিকেটার স্টিভ স্মিথও। ফাইনাল ম্যাচে স্কট বোল্যান্ডের সঙ্গে লড়াইয়ে আসতে পারেন নেসার। বোল্যান্ড এখনও অবধি দেশের হয়ে মাত্র সাতটি টেস্ট খেলেছেন তবে ২৮টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর গড় ১৩.৪২।

এদিকে এত বড় ম্যাচের তিনদিন আগে হ্যাজেলউডের এমন ভাবে বাদ পড়ে যাওয়ায় সমস্যায় পড়তে হবে প্যাট কামিন্সদের। তাঁর অভিজ্ঞতা ছিল। সেটাই এখন বোলিং বিভাগকে চিন্তায় রাখছে।

আরও পড়ুন:বুধবার থেকে শুরু WTC ফাইনাল, কী বলছে আবহওয়া?বৃষ্টিতে ভেস্তে গেলে কারা হবে চ‍্যাম্পিয়ন?

 

 

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...