Saturday, June 27, 2026

Bihar: আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, সোশ্যাল মিডিয়ায় ভা.ইরাল ভিডিও!

Date:

Share post:

বিহারের (Bihar) ভাগলপুরে (Bhagalpur) আচমকাই ভেঙে পড়ল নির্মীয়মাণ একটি সেতু (Under Construction Bridge)। রবিবার দুর্ঘটনার একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে ব্রিজ ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ভাগলপুর-সুলতানগঞ্জে তৈরি হওয়া আগুভানি সেতু ভেঙে পড়ার ভিডিও সামনে এসেছে। কিছুক্ষণের মধ্যেই পুরো সেতুটি গঙ্গা নদীতে তলিয়ে যায়। তবে আশ্চর্যের বিষয় হল এর আগে ২০২২ সালের ডিসেম্বরে বেগুসরাইয়ের বুরহি গন্ডক নদীর উপর নির্মিত সেতুর একটি অংশ ভেঙে পড়েছিল। আর তা নিয়ে বিস্তর প্রশ্ন ওঠে। আর রবিবার সেতুর পিলার ভেঙে দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তা দেখেই শিউরে উঠছেন সকলে।

বলা হচ্ছে ১৭১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছিল এই সেতু। এপ্রিলে ঝড়ের কারণে নির্মাণাধীন এই সেতুর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। খাগড়িয়া-আগুয়ানি-সুলতানগঞ্জের মধ্যে গঙ্গা নদীর উপর নির্মিত সেতুর মাঝখানের অংশ ধসে পড়েছে। সেতুর উপরের অংশ নদীতে তলিয়ে গেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে নির্মাণাধীন সেতুর সুপার স্ট্রাকচার ভেঙে পড়ছে। তবে কী কারণে সেতুটি ভেঙে পড়েছে তা এখনও স্পষ্ট নয়। বলা হচ্ছে, সেতুর তিনটি পিলারের উপরে নির্মিত কাঠামো ভেঙে পড়েছে। ভাগলপুরের সুলতানগঞ্জে নির্মিত এই সেতু খাগরিয়া ও ভাগলপুরকে সংযুক্ত করতো।

 

 

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...