Saturday, June 27, 2026

মেরুদণ্ডহীন স্তাবকরা দায়িত্বে: রেলমন্ত্রী বৈষ্ণবের পদত্যাগ দাবি সুব্রহ্মণ্যমের

Date:

Share post:

তৃণমূলের পাশাপাশি এবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবিতে সরব হলেন প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দেগে তিনি জানালেন, মেরুদণ্ডহীন স্তাবকদের মন্ত্রী করার ফল পাচ্ছেন প্রধানমন্ত্রী। এই ঘটনার পর রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার পর ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে রেল দফতরের চুড়ান্ত অব্যবস্থার ছবিটা। এই ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন প্রায় ৩০০ জন। আহত হাজার পেরিয়েছে। ভয়াবহ এই পরিস্থিতির মাঝে মোদি সরকারকে তোপ দেগে টুইট করেন সুব্রহ্মণ্যম স্বামী। টুইটারে তিনি লেখেন, “এই ট্র্যাকগুলি স্লো ট্রেন চলার জন্য। এই ট্র্যাকে এমন দ্রুত গতির ট্রেন চালানোই উচিত হয়নি। সুতরাং রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত। প্রধানমন্ত্রীর অনুমতির জন্য অপেক্ষা না করেই নিজে থেকে ইস্তফা দেওয়া উচিত রেলমন্ত্রীর। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো অযোগ্য এবং মেরুদণ্ডহীন স্তাবকদের মন্ত্রী করার জন্য বিখ্যাত। সেটারই মূল্য তাঁকে দিতে হচ্ছে। মণিপুরও এর উদাহরণ। সেখানেও নিজের চেলাকে বসিয়ে রেখেছেন মোদি।”

উল্লেখ্য, বিরোধীরা যতই সুর চড়াক অশ্বিনীর পদত্যাগের সম্ভাবনা কার্যত নগণ্য। সম্প্রতি ইস্তফা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, আপাতত তাঁর লক্ষ্য উদ্ধারকাজ দ্রুতগতিতে শেষ করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যে তাঁর সঙ্গে আছেন, সে ইঙ্গিত শনিবারই মিলেছে। রেলমন্ত্রীকে সঙ্গে নিয়েও ঘটনাস্থল পরিদর্শন করেছেন মোদি। বিবৃতিও দিয়েছেন অশ্বিনী বৈষ্ণবকে পাশে নিয়েই।

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...