Sunday, April 26, 2026

৩৬ ঘণ্টা পার! চলছে উদ্ধারকাজ!বাতিল বহু ট্রেন, রইল তালিকা

Date:

Share post:

ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর কেটে গেছে ৩৬ ঘণ্টা। দ্রুত গতিতে এখনও চলছে উদ্ধারকাজ। রেলের তরফে জানানো হয়েছে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৫। আহত হাজারেরও বেশি। পরিষেবা স্বাভাবিক করতে রেলের তরফে উদ্যোগ নেওয়া হলেও এখনও পরিস্থিতি স্বাভাবিক নয়। তাই শনিবারের পর রবিবারও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। তিনটি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। একটি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।একনজরে দেখে নেওয়া যাক বাতিল ট্রেনের তালিকা-

আরও পড়ুন:‘আমেরিকা শোকস্তব্ধ’ ওড়িশা ট্রেন দু*র্ঘটনায় মর্মাহত বাইডেন বললেন, ‘ভারতের পাশে আছি’

১)১২৭০৩ হাওড়া-সেকেন্দরাবাদ এক্সপ্রেস

২)১২২৪৫ হাওড়া- বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস

৩)১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ এক্সপ্রেস

৪)২২৮৫৫ সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস

৫)১২৮৪১ শালিমার-চেন্নাই সেন্ট্রাল এক্সেপ্রেস

৬)১৮০৩৭ খড়্গপুর-জাজপুর কেওনঝাড় রোড এক্সপ্রেস

৭)১৮০৪৩ হাওড়া-ভদ্রক এক্সপ্রেস

৮)২২৮৮৯ দিঘা-পুরী এক্সপ্রেস

৯)১৮৪০৯ শালিমার-পুরী এক্সপ্রেস

১০)০৮৪১৬ পুরী-জলেশ্বর এক্সপ্রেস

১১)১২৮৯২ পুরী-বাংগ্রিপোসি এক্সপ্রেস

১২)২২২০২ পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস

১৩)১৮০২২ খুরদা-খড়্গপুর এক্সপ্রেস

১৪)০৮৪১২ ভুবনেশ্বর-বালেশ্বর এক্সপ্রেস

১৫)১২৮৩৮ পুরী-হাওড়া এক্সপ্রেস

১৬)১২৮০১ পুরী-নয়াদিল্লি এক্সপ্রেস

১৭)১২৮৮৮ পুরী-শালিমার এক্সপ্রেস

যে সব ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে—

১)১২৬৬৩ হাওড়া-তিরুচিরাপল্লি এক্সপ্রেস
২)১২৫০৪ আগরতলা-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস
৩)১৮৪৭৭ পুরী-যোগনগরী স্পেশাল এক্সপ্রেস

রবিবার দুর্ঘটনার কারণে ১২৮১৯ ভুবনেশ্বর-আনন্দ বিহার সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস দুর্ঘটনার কারণে ৪ ঘণ্টা দেরিতে চলবে।

Related articles

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...

‘চলমান ধ্যান’, উৎপল সিনহার কলম

হাঁটার চেয়ে ভালো ব্যায়াম আর নেই। পাশাপাশি থাকবে সাঁতার। কিন্তু পিছন দিকে হাঁটা? এটাও কি ভালো ব্যায়ামের মধ্যে...

বসিরহাটে দক্ষিণে বিজেপির ‘ডাক্তার’ প্রার্থী আদতে নেপালের কম্পাউন্ডার! বিস্ফোরক অভিষেক

ভোটের মুখে বসিরহাট দক্ষিণে চড়ল রাজনৈতিক উত্তাপ। শনিবার উত্তর গুলাইচণ্ডী ময়দানে তৃণমূলের মেগা সভা থেকে পদ্ম-প্রার্থীর ডাক্তার পরিচয়কে...

‘বেহালা এলে গর্ব হয়’, মেট্রো প্রকল্পের সাফল্য স্মরণ করিয়ে বিজেপিকে কটাক্ষ মমতার 

“বেহালা এলে আমার খুব গর্ব হয়। কেন জানেন? এই মেট্রো রেলটা আমি পুরো করে দিয়েছিলাম। উদ্বোধনটাও করেছিলাম। কাজও...