Saturday, April 4, 2026

আম্বেদকরের জন্মদিন পালনের শা.স্তি! ম.র্মান্তিক পরিণতি দলিত যুবকের   

Date:

Share post:

বি আর আম্বেদকরের (B R Ambedkar) জন্মদিন (Birthday) পালনের খেসারত। ঘটনার জেরে প্রাণ গেল বছর চব্বিশের এক দলিত যুবকের (Dalit Boy)। এমনই নৃশংস ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নান্ডেড জেলার বন্ধার হাভেলি গ্রামে। পুলিশ সূত্রে খবর, শনিবার অক্ষয় ভলেরাও (Akshay Bhalerao) নামে এক দলিত যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। ঘটনায় ইতিমধ্যে ৭ জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে।

গত বৃহস্পতিবারের ঘটনা। পুলিশ সূত্রে খবর, ওইদিন একটি বিয়ে বাড়ির পাশ দিয়ে ভাই আকাশকে নিয়ে যাচ্ছিলেন অক্ষয়। আর তখনই সেই অনুষ্ঠানে তরোয়াল নিয়ে আনন্দোল্লাস করছিলেন বরযাত্রীরা। কিন্তু আচমকাই অক্ষয় এবং আকাশকে দেখে কয়েকজন যুবক বলে ওঠে, ‘ওঁরা আম্বেদকরের জন্মদিন পালন করেছে। ওঁদের মেরে ফেলা উচিত!’ আর এমন মন্তব্য শুনেই রেগে গিয়ে প্রতিবাদ করতে এগিয়ে আসেন অক্ষয়। শুরু হয় বরযাত্রীদের সঙ্গে বাকবিতন্ডা। এরপরই অক্ষয়কে বেধড়ক মারধর করে তারা। শেষপর্যন্ত পিটিয়ে তাঁকে খুন করা হয়। আহত হন আকাশও।

এরপরই তড়িঘড়ি অক্ষয়কে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরেই থানায় অভিযোগ দায়ের করেন অক্ষয়ের পরিবার। সেই ভিত্তিতে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করে জিজ্ঞাসাবাদ (Interrogation) শুরু করেছে পুলিশ।

 

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...