Sunday, June 28, 2026

ফের বিয়ে ভা.ঙছে পরীমণির? বাড়ছে জল্পনা

Date:

Share post:

শিরোনামে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি (Porimoni)। বিনোদন জগতের (Entertainment Industry) চর্চিত নায়িকা মারাত্মক অভিযোগ করেছেন তাঁর স্বামীর বিরুদ্ধে। তিনি বলছেন রাজ নাকি তাঁর উপর শারীরিক নির্যাতন করেছেন। এরপরই বাড়ছে জল্পনা, তাহলে কি পঞ্চম বিয়েও ভাঙতে চলেছে নায়িকার? এই প্রসঙ্গে অভিনেত্রী বলছেন, ” ও তো আমাকে ছেড়েই চলে গিয়েছে, বিচ্ছেদ তো হয়েই গিয়েছে। আমি আর কল্পনাও করতে চাই না যে শরিফুল রাজ আমার স্বামী। আমি রাজের বউ, এটা আর শুনতে চাই না।”

মাত্র ১ বছর বিয়ের মেয়াদ? ২০২২ সালে ঘটা করেই পঞ্চম বারের জন্য বিয়ের কনের সাজে দেখা গেছিল জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে। কিন্তু বিয়ের পর থেকে অশান্তি যেন থামতেই চায় না। এই অভিযোগ নায়িকার। যদিও এরমাঝেই পুত্র সন্তানের মা হন তিনি।

গত ২৯ মে অভিনেতা শরিফুল রাজের ফোন থেকে তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিয়ো ফাঁস হয়। এই নিয়ে বিস্তর জলঘোলার মাঝেই জোরালো হচ্ছে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন। যে অভিনেত্রীদের ভিডিয়ো ফাঁস হয়েছে তাঁদের দাবি, রাজ নির্দোষ। তাঁরা আঙুল তুলেছেন পরীমণির দিকে। যদিও অভিনেত্রী সম্পূর্ণ বিষয়টিকেই অস্বীকার করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমণি তাঁর এবং রাজের দাম্পত্য সমীকরণ নিয়ে মুখ খুলেছেন। সেখানেই তিনি বলেন স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক স্বাভাবিক নেই। তাঁর কথায় রাজ আগেই ছেড়ে চলে গেছেন। এ ভাবে সংসার, সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। এরপর থেকেই বাড়ছে জল্পনা তাহলে কি অফিসিয়াল বিবাহ বিচ্ছেদের ঘোষণা সময়ের অপেক্ষা!

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...