Wednesday, June 17, 2026

তাপপ্রবাহে পুড়বে দার্জিলিং সহ দক্ষিণের একাধিক জেলা! বৃষ্টি কবে?

Date:

Share post:

গত এপ্রিলেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা দক্ষিণবঙ্গে। তারপর সাময়িক স্বস্তি মিললেও ফের মে মাসের শেষে চড়চড়িয়ে বাড়তে থাকে তাপমাত্রা। তবে জ্যেষ্ঠ্যের দাবদাহে রীতিমত পুড়ছে বাংলা। বৃষ্টির লেশমাত্র নেই। উলটে ফের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে তো বটেই, জুনের প্রথম সপ্তাহে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও।এমনকি দার্জিলিং-এও তাপপ্রবাহের পরিস্থিতি তোইরি হতে পারে বলে জানান হয়েছে।


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ হতে পারে। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। সোমবার থেকে এই জেলাগুলি ছাড়াও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে হুগলি, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরেও। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি চলবে দক্ষিণবঙ্গে। কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে রবিবার দক্ষিণের তিন জেলায় সামান্য বৃষ্টি হলেও হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে রবিবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি, উত্তরের মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে রবিবার থেকে আগামী পাঁচ দিন তাপপ্রবাহ হতে পারে। সোমবার থেকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়িতেও। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিঙের সমতল এলাকায় কোথাও কোথাও তাপপ্রবাহ হতে পারে। অর্থ্যাত দক্ষিণবঙ্গের পাশাপাশি তাপপ্রবাহে পুড়বে বাংলা।

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...