Wednesday, April 1, 2026

বো*মা ফেটে নাবালকের মৃ*ত্যু, তদন্তে পুলিশ

Date:

Share post:

রাস্তার পাশের শৌচালয়ে শৌচকর্ম সারতে গিয়ে বোমা ফেটে মৃত্যু নাবালকের। ঘটনাটি ঘটেছে বনগাঁর বক্সিপল্লির ২২ নম্বর ওয়ার্ডে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছে বনগাঁ থানার পুলিশ । কোথা থেকে বোমা এলাকায় বোমা এল, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁর তদন্তে নেমেছে পুলিশ।তবে ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নিহত ওই নাবালক রাজু রায়, এলাকার একটি সাইকেলের দোকানে কাজ করত। রাজুর বাবা প্রশান্ত রায় জানান, সোমবার সকালে রাস্তার পাশে শৌচালয়ে প্রাতঃকৃত্য সারতে গিয়েছিল তাঁর ছেলে। আচমকা বিকট শব্দ শুনতে পান সকলে। তা শুনে ঘটনাস্থলে দৌড়ে যান স্থানীয়রা। তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই নাবালক।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।কে বা কারা বোমা শৌচালয়ে লুকিয়ে রেখেছিল, তা এখনও জানা যয়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনায় যে বা যারা দায়ী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের লোকজন।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...