Monday, June 1, 2026

রাহুল বিদেশে, থাকবেন না খাড়গে-স্টালিন, ১২ জুন পাটনায় বিরোধী বৈঠক স্থগিত

Date:

Share post:

চব্বিশের লোকসভা ভোটে দিল্লির মসনদ থেকে নরেন্ড মোদি সরকারকে উৎখাত করতে একছাতার তলায় আসার চেষ্টা কংগ্রেস সহ অবিজেপি দলগুলির। কর্ণাটকে দুরন্ত ফলাফল বিরোধী ঐক্যে বাড়তি অক্সিজেন জুগিয়েছে। এরপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে পাটনা থেকেই বিরোধী জোটের চাকা গড়ানোর কাজটা শুরু করার জন্য ১২ জুন পাটনায় একটি বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু সেই বৈঠক আপাতত স্থগিত।

আরও পড়ুন:দুর্ঘ*টনার দু’দিন পার! বালেশ্বর লাইনে গড়াল ট্রেনের চাকা

জানা গিয়েছে, কংগ্রেসের শীর্ষনেতা রাহুল গান্ধী সহ একগুচ্ছ বিরোধী দলের নেতারা ওইদিন উপস্থিত থাকতে পারছিলেন না। সেই কারণেই ১২তারিখের বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাহুল গান্ধী এই মুহূর্তে রয়েছেন বিদেশে। চিকিৎসার কারণে বিদেশে রয়েছেন সোনিয়া গান্ধীও।

সূত্রের খবর, মল্লিকার্জুন খাড়গে এবং এম কে স্টালিনও সেদিনের বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না।
তাই পরিবর্তে ঠিক করা হয়েছে অন্য একটি দিন, যেদিন উপস্থিত থাকতে পারবেন সকলেই। জানা যাচ্ছে, ১২ জুনের পরিবর্তে ওই বৈঠক আরও বড় করে বসবে ২৩ জুন।

Related articles

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...

সোনারপুরবাসীর আন্তরিক অভ্যর্থনা! উন্নয়ন ছেড়ে প্রতিহিংসার রাজনীতিতেই মত্ত বিজেপি

এবার সব সীমা ছাড়িয়ে গেল বিজেপির প্রতিহিংসার রাজনীতি। প্রথমবার ক্ষমতায় এসে যখন বিজেপির লক্ষ্য হওয়া উচিত ছিল জনকল্যাণ...