Friday, June 26, 2026

৩২ বছর পর খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড গ্যাংস্টার মুখতার আনসারির

Date:

Share post:

৩২ বছর পর অবশেষে খুনের মামলায় দোষী সাব্যস্ত হলেন গ্যাংস্টার মুখতার আনসারী(Mukhtar Ansari)। সোমবার কংগ্রেস নেতা খুনের মামলায় বারাণসীর এমপি এমএলএ আদালত যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করেছে পাঁচ বারের বিধায়ক মুখতারকে।

১৯৯১ সালে উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক অজয় রাইয়ের ভাই অবধেশ রাইকে তার বাড়ির সামনেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। ওই খুনের নেপথ্যে আনসারি ছাড়াও ভীম সিং, প্রাক্তন বিধায়ক আবদুল কলিম এবং রাকেশ নায়েক-সহ আরও দু’জনের নামে এফআইআর করেছিলেন অজয়। দীর্ঘদিন ধরে মামলা চলার পর গত ১৯ মে শেষ হয় শুনানি। আদালত সেদিন জানিয়ে দেয় ৫ জুন হবে রায়দান। ঠিকমত সোমবার গ্যাংস্টার মুখতার আনসারীকে যাবজ্জীবন সাজা শোনায় বারাণসীর এমপি এমএলএ কোর্ট।

উল্লেখ্য, আনসারির বিরুদ্ধে সবমিলিয়ে মোট প্রায় ৬০টি মামলা রয়েছে। তারমধ্যে ছ’টিতে দোষী সাব্যস্ত করা হয়েছে তাঁকে। গত এপ্রিল মাসে অপহরণ ও হত্যার অন্য একটি মামলায় আনসারির ১০ বছরের কারাদণ্ড হয়। অবশ্য রাজনীতির আঙিনায় মুখতার আনসারির দাপট কিছু কম ছিল না। ১৯৯৬, ২০০২, ২০০৭, ২০১২ ও ২০১৭ সালে তাঁর গড় মউ সদর থেকে বিধায়ক হন তিনি। এরমধ্যে জেল থেকেই শেষ তিনটি নির্বাচলে লড়াই করেছেন আনসারি। ২০২২ সালে ওই সিট থেকে জয়ী হয় তাঁর ছেলে আব্বাস আনসারি।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...