Friday, June 12, 2026

করমণ্ডল দু.র্ঘটনা ইস্যুতে মৌনতা ভঙ্গ! রেলমন্ত্রী হিসাবে পদত্যাগের কারণ খোলসা করলেন নীতীশ

Date:

Share post:

“আমি যখন রেলমন্ত্রী (Rail Minister) ছিলাম, তখন পশ্চিমবঙ্গে এরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। তখনই আমি প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে (Atal Bihari Vajpaiyee) অনুরোধ করেছিলাম, তিনি যেন আমার পদত্যাগপত্র গ্রহণ করেন। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন জেডি (ইউ) সভাপতি তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।  উল্লেখ্য, নীতীশ কুমার যখন রেলমন্ত্রীর কুর্শিতে ছিলেন সেই সময় ১৯৯৯ সালে ঘটে যায় ভয়াবহ গাইসাল দুর্ঘটনা (Gaisal Train Accident)। আর তারপর কেটে গিয়েছে অনেকগুলি বছর। আবার সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি ফিরে এসেছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায়। আর এমন ভয়াবহ দুর্ঘটনার পর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবিতে সরব সব মহল। আর এমন পরিস্থিতিতে নিজে রেলমন্ত্রী থাকাকালীন গাইসাল দুর্ঘটনার পরেই তিনি ঠিক কী সিদ্ধান্ত নিয়েছিলেন সেকথাই মনে করিয়ে দেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী।

তবে এদিন এখানেই থেমে থাকেননি নীতীশ। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, আগে তো রেল বাজেট আলাদাভাবে পেশ করা হত। আর বর্তমান সরকার এসে রেল বাজেট বাতিল করে দিয়েছে। তবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnav) এখনই পদত্যাগ (Resign) করা উচিত কিনা, তা নিয়ে এখনই মন্তব্য করা উচিত নয় বলে মন্তব্য করেন নীতীশ। উল্লেখ্য, কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছে কংগ্রেস-সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সোমবারই এই ঘটনায় কেন্দ্র সরকারকে একহাত নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। পাশাপাশি কেন্দ্রীয় রেলমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত কিনা সে বিষয়ে মুখ খুলতে চাননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। এবার সেই পথে হাঁটলেন বিহারের মুখ্যমন্ত্রীও।

উল্লেখ্য, বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আহত হয়েছেন ১ হাজারেরও বেশি মানুষ। এই ঘটনাকে ‘শতাব্দীর সবচেয়ে বড় বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন নীতীশও। তবে রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত কিনা, তা নিয়ে মুখ খুলতে চাননি তিনি।

 

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...