Saturday, June 20, 2026

ট্রাক্টরে চেপে রোড শো, তারকনাথ মন্দিরে পুজো অভিষেকের: জনপ্লাবনে ভাসল হরিপাল-তারকেশ্বর

Date:

Share post:

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে হুগলির হরিপাল ভোলার কাশী বিশ্বনাথ এলাকা থেকে তারকেশ্বর কোল্ড স্টোরেজ অবধি এক বিশাল ট্রাক্টর মিছিল করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রবল গরমকে উপেক্ষা করে মঙ্গলবার, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রোড শো-এ জনপ্লাবন দেখা যায়। এরপর তারকেশ্বর মন্দিরে (Tarakeswar Temple) পুজো দেন অভিষেক।

এদিন, হরিপাল ভোলার কাশী বিশ্বনাথ এলাকা থেকে তারকেশ্বর কোল্ড স্টোরেজ অবধি এক বিশাল রোড শো করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে, এদিন গাড়িতে নয়, ট্রাক্টরে ব়্যালি করেন অভিষেক। প্রবল গরমকে উপেক্ষা জনপ্লাবনে ভাসে রাস্তা।

এরপর তারকেশ্বর মন্দিরে (Tarakeswar Temple) যান অভিষেক। দুধপুকুরে হাত-পা ধুয়ে পুজো দেন তিনি। তাঁকে মন্দির ঘুরিয়ে দেখান মন্দিরের পুরোহিতরা। পুজো দিয়ে তিনি যান খানাকুল ১ নম্বর ব্লকে রাধানগর রামমোহন রায় মেমোরিয়ালে। সেখানে রাজা রামমোহন রায়ের জন্মস্থান পরিদর্শন করেন। সেখানে কথা বলেন মানুষের সাথে। তারপর গোঘাট ২ নম্বর ব্লকের কামারপুকুর লাহাবাজার বাস স্টপ থেকে কামারপুকুর রামকৃষ্ণ দেবের পৈতৃক বাড়ি পরিদর্শন করেন।

 

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...