Wednesday, June 17, 2026

পুরনো শত্রুতা! মাঝ রাস্তায় যুবককে এলোপাথাড়ি কো.প, থানায় আত্মসমর্পণ অভিযুক্তর

Date:

Share post:

ব্যবসায়ীক বিবাদের জেরে শিলিগুড়িতে (Siliguri) মাঝ রাস্তায় খুন যুবক। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির আশিঘর মোড়ে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, স্বপন বর্মন নামে ওই ব্যবসায়ীকে রাস্তা পার হওয়ার সময় এলোপাথাড়ি কোপ মারেন আরেক যুবক। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। শিলিগুড়ি জেলা হাসপাতালে (Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা স্বপনকে মৃত বলে ঘোষণা করেন। আত্মসমর্পণের পরে অভিযুক্তকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ (Police)।

আশিঘর মোড়ে রাস্তা পার হওয়ার জন্য সকাল পৌনে ১০টা নাগাদ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, নিরঞ্জন মণ্ডল নামে আরেক যুবক সেইসময় তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। নিরঞ্জনের সঙ্গে স্বপনের পুরনো ব্যবসায়ীক বিবাদ ছিল বলে জানিয়েছে পরিবার। মামলাও হয়। তার জেরে নিরঞ্জন জেলও খাটে বলেও জানায় স্বপনের মৃতের পরিবার। তবে, পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেন। পুরনো শত্রুতার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

 

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...