Wednesday, June 17, 2026

‘মা’ হচ্ছেন মালাইকা? কী প্রতিক্রিয়া অর্জুনের!

Date:

Share post:

দিন কয়েক আগেই প্রেমিকের অর্ধনগ্ন ছবি পোস্ট করে ট্রোলড হতে হয়েছিল বলিউডি ‘ মুন্নি’কে। এবার ভাইরাল মালাইকার (Malaika Arora) অন্তঃসত্ত্বা হওয়ার খবর। ৫০ পেরিয়েও যেভাবে নিজের ফিটনেস, সৌন্দর্য্য, ফ্যাশন সেন্স বজায় রেখেছেন আরবাজের (Arbaaz Khan) প্রাক্তন স্ত্রী তাতে তিনি যে অনেক কিছুই করতে পারেন এমন কথাই ঘুরছে বিটাউনে। কিন্তু প্রেমিক অর্জুন কাপুরের (Arjun Kapoor) প্রতিক্রিয়া জানলে অবাক হবেন আপনি। তিনি অবশ্যই বিষয়টিকে হালকা ভাবে উড়িয়ে দিতে নারাজ।

বয়সে ১২ বছরের ছোট প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন ধরেই লিভ ইন সম্পর্কে রয়েছেন বলিউডের(Bollywood) আইটেম গার্ল। মালাইকা নিজেও কয়েকদিন আগে জানিয়েছেন খুব শীঘ্রই এবার তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন। সম্প্রতি অর্জুনের যে ছবি মালাইকা পোস্ট করেছেন তাতে সম্পর্কের ঘনিষ্ঠতা যথেষ্ট স্পষ্ট। এরপরই এল ‘অন্তঃসত্ত্বা’ হওয়ার খবর। তাই দুই এর সঙ্গে দুই যোগ করা শুরু করেছেন অনেকেই। আর এতেই বেজায় চটেছেন অর্জুন। তিনি বলেন, ‘‘মাঝে মাঝে সাধারণ মানুষ ভুলেই যান যে সেলিব্রিটিরাও মানুষ। আসলে বর্তমানে যে সংস্কৃতি চলছে তা নেতিবাচকতার থেকেও খারাপ। সাধারণ মানুষের মনোযোগ টানতে সংবাদ মাধ্যমগুলির যা ইচ্ছে তাই করছে’’। যদিও সংবাদমাধ্যমকে তিনি যথেষ্ট সম্মান করেন এবং তাঁদের গুজবে প্রশ্রয় দিতে নিষেধ করেন।

অবশ্য এই প্রথম নয়, এর আগেও প্রেমিকার হয়ে ব্যাট ধরেছিলেন অর্জুন। নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই খোলামেলা মালাইকা-অর্জুনের মাঝে সত্যি কি কেউ আসছেন আর তাই কি বিয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন মালাইকা, এখন স্যোশাল মিডিয়ায় সেই প্রশ্নই ঘুরছে। তবে মালাইকার মুখে কুলুপ। কেন?

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...