Wednesday, June 17, 2026

দলবদলে বড় খবর, লাল-হলুদে ফিরছেন খাবরা : সূত্র

Date:

Share post:

আগামী মরশুমের জন‍্য জোর কদমে চলছে ইস্টবেঙ্গলের দল গঠনের কাজ। ইতিমধ্যে একাধিক ফুটবলারের সঙ্গে কথা বলেছে লাল-হলুদ। আর এবার সুত্রের খবর, ইস্টবেঙ্গলে ফিরছেন ঘরের ছেলে হারমানজ্যোত সিং খাবরা। যা খবর, ইস্টবেঙ্গলের প্রস্তাবে রাজি হয়েছেন খাবরা। তবে শুধু খাবর নয়, জানা যাচ্ছে, ভারতীয় ফুটবলার মন্দার রাও দেশাইও ইস্টবেঙ্গলে সই করার পথে। সূত্রের খবর, মঙ্গলবার কিংবা বুধবার সই করতে পারেন মন্দার।

দলবদলের বাজারে ট্রান্সফার উইন্ডোতে খাবরার ইস্টবেঙ্গলে ফেরা নিয়ে জল্পনা চলছিল। তবে দলে ফেরা হচ্ছিল না তাঁর। সম্প্রতি যখন কেরালা ব্লাস্টার্স থেকে রিলিজ পান খাবরা, তখনই তাঁর ইস্টফেঙ্গলে ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়। এদিকে মন্দার রাও দেশাইকে ওড়িশা নিতে আগ্রহ দেখালেও, ইস্টবেঙ্গল ভালো প্রস্তাব দেয় তাঁকে। আর সূত্রের খবর সবকিছু ঠিকঠাক থাকলে লাল-হলুদেই আসছেন মন্দার রাও দেশাই।

আরও পড়ুন:আইপিএল অতীত, WTC ফাইনালে নিজের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া শুভমন

 

 


 

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...